1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুচবে কি পথের আঁধার? কাজিপুরে চীনা দলের পরিদর্শনে নতুন আশার জোয়ার রাজৈরে বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ঝরে গেলো কিশোরীর প্রাণ, আহত হলো আরও ২ জন উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি,বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার মেসির দুর্দান্ত গোল,তবু জিততে পারল না মিয়ামি সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত-৯ গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ৫ নং বালারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল হাসনাত রতন বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানাসহ কারাদন্ড জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তানজিমুল ইসলাম তুষার সমালোচনার পর হাফেজদের দেওয়া”নেক্সাস”বই ফেরত নিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটেই ছিলেন তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল বদলগাছীতে একাধিক নির্দেশনার পরও কমিটি হয়নি মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্রামীন হেল্থটেক লিমিটেড নিয়ে এলো ডিজিটাল স্বাস্থ্যসেবার নতুন এক প্লাটফর্ম রাজধানীতে ভোর থেকে মুষলধারে বৃষ্টি ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত,রাজধানীতে চার বাসে আগুন ১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ-রংপুরে ডাঃ শফিকুর রহমান

মাদারীপুর-১ সংসদীয় আসনের এমপি-কে শিবচর প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

শিবচর-মাদারীপুর-১ সংসদীয় আসনের এমপি মোঃ সাঈদউদ্দিন আহম্মেদ হানজালাকে শিবচর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৮ ই আগষ্ট) সন্ধ্যায় সংসদ সদস্যের নিজ বাসভবনে নবনির্বাচিত শিবচর প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন এবং জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উক্ত প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমানের নেতৃত্বে এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সাইদুজ্জামান নাসিম, সহ-সভাপতি মোঃ রবিউল হাসান, মোঃ মাসুদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আঃ আলীম শিকদার হৃদয়, কোষাধ্যক্ষ মোঃ রাজু আহম্মেদ, প্রচার সম্পাদক মোঃ রুবেল ফরাজী, কার্যনির্বাহী সদস্য নাসিরউদ্দিন সজীব সহ অন্যান্য সাংবদিক নেতা, সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। শিবচর প্রেসক্লাব থেকে এমপি হানজালাকে সংবর্ধনা প্রদান করায় তিনি উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করে শিবচরের মানুষের সেবার পাশাপাশি এর উন্নয়ন এবং গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। সংসদ সদস্য হানজালা তার বক্তব্যে দেশ ও জাতির স্বার্থে হলুদ সাংবাদিকতা পরিহার করে সততা, নিষ্ঠা, বস্তুনিষ্ঠতা এবং দেশপ্রেম নিয়ে পবিত্র দায়িত্ব পালনের জন্য উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি উদাত্ত আহবান জানান। এসময় শিবচর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় এমপি হানজালাকে সংবর্ধিত করে তার সুস্বাস্থ্য, কল্যাণ, দীর্ঘায়ু ও উত্তরোত্তর উন্নতি কামনা করে শিবচর উপজেলার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখার অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট