1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। পঞ্চগড়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিককে ডেকে হেনস্তার অভিযোগ যুক্তরাষ্ট্রে দুই ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত,নিহত-৩ আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে মহাসড়ক দখল করে দোকানঘর নির্মাণ সিরাজগঞ্জে ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা মির্জাপুরে জঙ্গলে গামছায় মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার সখীপুরে শামীম টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ডিজেলের দামে যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ,দেওয়া হলো আর্থিক সহায়তা মাদারীপুরের রাজৈর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি এমপি জাহান্দার আলী গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার রংপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু সিংগাইরে দৈনিক আলোকিত নিউজে সংবাদ প্রকাশের পর অনুমোদনহীন কারখানা সিলগালা ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ সাংবাদিক অপহরণ-মারধরের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন দক্ষিণ আইচায় পরপর ৪টি ট্রান্সফরমার চুরি গ্রেফতার-১ কাজিপুরে পুলিশের পৃথক অভিযান,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩ ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন

গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় মুগ্ধ করেছে দেশটির কিংবদন্তি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টকে। বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সে বিস্মিত হয়ে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে অভিনন্দন জানিয়েছেন সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটার।

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর পর গিলক্রিস্টের সঙ্গে সাক্ষাৎকারের অভিজ্ঞতা জানান মিরাজ। ম্যাচে ব্যাট ও বল হাতে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই অলরাউন্ডারের সাক্ষাৎকার নিয়েছিলেন গিলক্রিস্ট নিজেই।

মিরাজ বলেন, ‘সবচেয়ে ভালো লেগেছে, এখানে অনেক কিংবদন্তি ক্রিকেটারকে দেখেছি। আজ পাঁচ উইকেট নেওয়ার পর অ্যাডাম গিলক্রিস্ট আমার সাক্ষাৎকার নিয়েছেন। বিষয়টি আমার কাছে সত্যিই বিশেষ ছিল। তাকে খুব খুশি দেখেছি।’

বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে গিলক্রিস্ট কী বলেছেন, সেটিও জানান মিরাজ। তিনি বলেন, ‘তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, বাংলাদেশ দল খুব ভালো ক্রিকেট খেলেছে। তোমরা আমাদের অবাক করে দিয়েছ। তোমরা এভাবে ক্রিকেট খেলতে পারো, আমরা কখনো সেটি ভাবিনি।’

অস্ট্রেলিয়ার হয়ে ৯৬টি টেস্ট ও ২৮৭টি ওয়ানডে খেলা গিলক্রিস্টের কাছ থেকে এমন প্রশংসা পাওয়াকে বিশেষ অর্জন হিসেবে দেখছেন মিরাজ। তার ভাষায়, ‘এমন একজন কিংবদন্তি যখন আমাদের দল নিয়ে এত ভালো কথা বলেন, তখন নিজের কাছেও অনেক ভালো লাগে।’

ডারউইন টেস্টে বাংলাদেশের জয়ে ব্যাট ও বল হাতে বড় ভূমিকা রাখেন মিরাজ। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৬৫ রান। তার ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ ৪২৬ রান সংগ্রহ করে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের লিড নেয়।

দ্বিতীয় ইনিংসে বল হাতে আরও দুর্দান্ত ছিলেন মিরাজ। ৬৬ রান খরচ করে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে অলআউট করতে বড় ভূমিকা রাখেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১২তম পাঁচ উইকেট শিকার।

নিজের সব পাঁচ উইকেট শিকারের মধ্যে ডারউইনের পারফরম্যান্সকে সবচেয়ে বিশেষ বলে মনে করছেন মিরাজ। তিনি বলেন, ‘আমার সব পাঁচ উইকেটের মধ্যে এটি অবশ্যই বিশেষ। এমন পরিবেশে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে পাঁচ উইকেট পাওয়া একজন স্পিনারের জন্য বড় আশীর্বাদ।’

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ৫৭ রানের লক্ষ্য দেয়। এক উইকেট হারিয়েই সেই লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ। মমিনুল হকের বাউন্ডারিতে নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

এর আগে প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ঐতিহাসিক জয় পাওয়ার কৃতিত্ব পুরো দল ও টিম ম্যানেজমেন্টকে দিয়েছেন মিরাজ।

তার মতে, প্রস্তুতি ম্যাচের ব্যর্থতার পরও দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাসে চিড় ধরতে দেয়নি ব্যবস্থাপনা। সেই বিশ্বাস ও মানসিক দৃঢ়তার ফলই ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট