1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। পঞ্চগড়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিককে ডেকে হেনস্তার অভিযোগ যুক্তরাষ্ট্রে দুই ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত,নিহত-৩ আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে মহাসড়ক দখল করে দোকানঘর নির্মাণ সিরাজগঞ্জে ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা মির্জাপুরে জঙ্গলে গামছায় মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার সখীপুরে শামীম টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ডিজেলের দামে যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ,দেওয়া হলো আর্থিক সহায়তা মাদারীপুরের রাজৈর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি এমপি জাহান্দার আলী গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার রংপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু সিংগাইরে দৈনিক আলোকিত নিউজে সংবাদ প্রকাশের পর অনুমোদনহীন কারখানা সিলগালা ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ সাংবাদিক অপহরণ-মারধরের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন দক্ষিণ আইচায় পরপর ৪টি ট্রান্সফরমার চুরি গ্রেফতার-১ কাজিপুরে পুলিশের পৃথক অভিযান,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩ ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন

আমিনপুরের ময়লার স্তূপের স্থায়ী সমাধানের দাবিতে ভুক্তভোগীদের সঙ্গে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

মশিউর রহমান সোহাগ,ব্রক্ষণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আমিনপুর এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপের কারণে সৃষ্ট পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি নিরসন এবং স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের স্থায়ী সমাধানের লক্ষ্যে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। সভাটি সঞ্চালনা করেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমিনপুরের দীর্ঘদিনের ময়লার স্তূপ স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব এবং পরিবেশ দূষণের পাশাপাশি শিশু, বয়স্ক ও সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। দীর্ঘদিন ধরে সমস্যাটি চলমান থাকলেও স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বক্তারা আরও বলেন, শুধু ময়লা অপসারণ করলেই সমস্যার সমাধান হবে না। নির্ধারিত স্থানে বর্জ্য ব্যবস্থাপনা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ভবিষ্যতে যাতে একই স্থানে পুনরায় ময়লার স্তূপ তৈরি না হয়, সে বিষয়ে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক জনাব আলী আজম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব তানিম শাহেদ রিপন, মডেল গার্লস স্কুলের অধ্যক্ষ জনাব আব্দুল লতিফ, শাহিনুর রহমান, মাহফুজুর রহমান পুষ্প, মোহাম্মদ সাবের হোসাইন, তারিফ হাসান, সাঈদ আব্দুল্লাহ হিমু, আব্দুল্লাহ খান জুবায়েরসহ স্থানীয় ভুক্তভোগী পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় আমিনপুরের বর্জ্য সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ, নিয়মিত বর্জ্য অপসারণ এবং জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে দীর্ঘদিনের এই সমস্যা দ্রুত সমাধান হবে এবং আমিনপুরের মানুষ একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ ফিরে পাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট