1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ সাংবাদিক অপহরণ-মারধরের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন দক্ষিণ আইচায় পরপর ৪টি ট্রান্সফরমার চুরি গ্রেফতার-১ কাজিপুরে পুলিশের পৃথক অভিযান,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩ ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ সখীপুরে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড গোপালগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিধি বহির্ভূত ও অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত মাদ্রাসা ইনডেকক্সধারী প্রধান শিক্ষকের এমপিও বাতিল ও আইনি ব্যবস্থা গ্রহণে মাউশি মহাপরিচালক বরাবর অভিযোগ মহামান্য রাষ্ট্রপতির সাথে ৬৪টি জেলা পরিষদের প্রশাসকদের আলোচনা সভা পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদুজ্জামান রাসেদ,সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা খরচ কম,ফলন বেশি যমুনার ঢেউয়ে দুলছে কাজিপুরের গ্রামীণ অর্থনীতি। সেঞ্চুরি ছাড়াই ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বিশ্বরেকর্ড শিবচরে পাচ্চর ইউনিয়নের আঃ খালেক বেপারী আগেভাগেই কোমড় বেঁধে নির্বাচনের মাঠে আজ রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস সৌদি আরবে হুতির হামলা,মসজিদসহ একাধিক ভবন ক্ষতিগ্রস্ত মুকসুদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল গোলশূন্য,পুনরায় হবে ম্যাচ ডিমলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান

রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

অর্থনীতি ডেস্কঃ

সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করা ঠিকাদাররা ভ্যাট ও কর ফাঁকি দিচ্ছে কি না তা খতিয়ে দেখতে চলমান প্রকল্প এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের বিস্তারিত তথ্য সংগ্রহ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।

সম্প্রতি সিআইসি সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলীর কাছে এ ধরনের তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

চিঠিতে চলমান উন্নয়ন প্রকল্পের নাম, প্রকল্পের ধরন, উন্নয়ন সহযোগী, ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন), ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন), প্রকল্পের মোট ব্যয় এবং প্রকল্প শুরুর তারিখসহ বিস্তারিত তথ্য চেয়েছেন সিআইসির মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিব। পরে সওজ তাদের আওতাধীন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে এসব তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে।

সওজকে পাঠানো চিঠিতে সিআইসি বলেছে, তাদের কাছে তথ্য রয়েছে যে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর ঠিকাদাররা যথাযথভাবে সরকারি রাজস্ব জমা দিচ্ছেন না। এ অভিযোগের সত্যতা যাচাই করতেই প্রকল্প ও ঠিকাদারভিত্তিক তথ্য চাওয়া হয়েছে।

ফলে শুধু প্রকল্পের আর্থিক আকার নয়, কোন ঠিকাদার কোন প্রকল্পে কাজ করছেন এবং তাদের কর ও ভ্যাট নিবন্ধনের তথ্যও মিলিয়ে দেখবে রাজস্ব গোয়েন্দা সংস্থাটি।

চিঠিতে সিআইসি বলেছে, ‘এ দপ্তরে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, চলমান উন্নয়ন প্রকল্পসমূহের ঠিকাদাররা যথাযথভাবে সরকারি রাজস্ব জমা প্রদান করছেন না।’ এ অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দিষ্ট ছক অনুযায়ী তথ্য দিতে বলা হয়েছে।

একই সঙ্গে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৮২ অনুযায়ী সহযোগিতা চাওয়া হয়েছে।

এনবিআরের চাহিদা অনুযায়ী প্রতিটি চলমান উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে অন্তত আট ধরনের তথ্য দিতে হবে। এগুলো হলো—প্রকল্পের নাম, প্রকল্পের ধরন, উন্নয়ন সহযোগীর নাম, ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম, ঠিকাদারের বিআইএন ও টিআইএন, প্রকল্পের মোট ব্যয় এবং প্রকল্প শুরুর তারিখ। প্রকল্পের ধরন হিসেবে সরকারি অর্থায়ন, বৈদেশিক সহায়তা বা অর্থায়নের অন্যান্য উৎসও উল্লেখ করতে বলা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট