1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে দৈনিক আলোকিত নিউজে সংবাদ প্রকাশের পর অনুমোদনহীন কারখানা সিলগালা ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ সাংবাদিক অপহরণ-মারধরের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন দক্ষিণ আইচায় পরপর ৪টি ট্রান্সফরমার চুরি গ্রেফতার-১ কাজিপুরে পুলিশের পৃথক অভিযান,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩ ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ সখীপুরে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড গোপালগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিধি বহির্ভূত ও অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত মাদ্রাসা ইনডেকক্সধারী প্রধান শিক্ষকের এমপিও বাতিল ও আইনি ব্যবস্থা গ্রহণে মাউশি মহাপরিচালক বরাবর অভিযোগ মহামান্য রাষ্ট্রপতির সাথে ৬৪টি জেলা পরিষদের প্রশাসকদের আলোচনা সভা পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদুজ্জামান রাসেদ,সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা খরচ কম,ফলন বেশি যমুনার ঢেউয়ে দুলছে কাজিপুরের গ্রামীণ অর্থনীতি। সেঞ্চুরি ছাড়াই ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বিশ্বরেকর্ড শিবচরে পাচ্চর ইউনিয়নের আঃ খালেক বেপারী আগেভাগেই কোমড় বেঁধে নির্বাচনের মাঠে আজ রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস সৌদি আরবে হুতির হামলা,মসজিদসহ একাধিক ভবন ক্ষতিগ্রস্ত মুকসুদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল গোলশূন্য,পুনরায় হবে ম্যাচ

দক্ষিণ সুদান ও আবেই শান্তিরক্ষা মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পাঁচ দিনের সরকারি সফর শেষে শুক্রবার তিনি দেশে ফেরেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে সেনাপ্রধান দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশন এবং আবেইতে জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীর আওতাধীন বিভিন্ন বাংলাদেশি শান্তিরক্ষা ইউনিট পরিদর্শন করেন। এর মধ্যে দক্ষিণ সুদানে মোতায়েন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন ও বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট এবং আবেইতে মোতায়েন পদাতিক ব্যাটালিয়ন রয়েছে।

পরিদর্শনকালে বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান। তিনি তাঁদের দায়িত্ব ও মিশনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে পেশাদারত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য শান্তিরক্ষীদের নির্দেশনা দেন।

সফরের অংশ হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান উভয় মিশনের ফোর্স কমান্ডারদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। আবেইতে মিশন লিডারশিপ টিম এবং সুদান ও দক্ষিণ সুদানের জাতীয় পর্যবেক্ষকদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়।

এসব বৈঠকে মিশনের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি ও বিভিন্ন আভিযানিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া সেনাপ্রধান দক্ষিণ সুদানের প্রতিরক্ষামন্ত্রী ও প্রতিরক্ষা বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মতবিনিময় করেন। এ সময় দক্ষিণ সুদানের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, সেনাপ্রধানের এ সফর বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সংশ্লিষ্ট দেশ ও জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার হবে। একই সঙ্গে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের পরিধি সম্প্রসারণেও এ সফর সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট