1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। পঞ্চগড়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিককে ডেকে হেনস্তার অভিযোগ যুক্তরাষ্ট্রে দুই ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত,নিহত-৩ আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে মহাসড়ক দখল করে দোকানঘর নির্মাণ সিরাজগঞ্জে ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা মির্জাপুরে জঙ্গলে গামছায় মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার সখীপুরে শামীম টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ডিজেলের দামে যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ,দেওয়া হলো আর্থিক সহায়তা মাদারীপুরের রাজৈর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি এমপি জাহান্দার আলী গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার রংপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু সিংগাইরে দৈনিক আলোকিত নিউজে সংবাদ প্রকাশের পর অনুমোদনহীন কারখানা সিলগালা ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ সাংবাদিক অপহরণ-মারধরের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন দক্ষিণ আইচায় পরপর ৪টি ট্রান্সফরমার চুরি গ্রেফতার-১ কাজিপুরে পুলিশের পৃথক অভিযান,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩ ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন

মাদারীপুরে ডিসির নাম ও স্বাক্ষর জাল করে ভুয়া বালু উত্তোলনের অনুমতিপত্র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১২ অগাস্ট, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নাম, লোগো এবং জেলা প্রশাসকের স্বাক্ষর জাল-জালিয়াতি করে একটি ভুয়া বালু উত্তোলনের অনুমতিপত্র তৈরির ঘটনা সামনে এসেছে। প্রতারক চক্রটি জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জনসাধারণকে সতর্ক করেছে জেলা প্রশাসন।​ প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সম্প্রতি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধবদী গ্রামের মো: রুবেল মিয়া পিতা: আবদুল বাশার মীর এর নামে একটি বানোয়াট অনুমতিপত্র (স্মারক নম্বর:০৫.৪১.৫৪০০.০০০.১১৫.৯৯.০০২১.২৬.২৯০, তারিখ: ০৭ জুলাই ২০২৬) ইস্যু করা হয়েছে বলে জেলা প্রশাসন অবগত হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ওই ভুয়া পত্রে মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের আড়িয়াল খাঁ নদী থেকে ৩ মাসের জন্য বালু উত্তোলনের কথিত অনুমতির কথা বলা হয়েছে।​ অথচ জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুর-এর এসএ/রাজস্ব শাখা থেকে এই ধরনের কোনও অনুমতিপত্র প্রদান বা ইস্যু করা হয়নি। তারা আরও জানিয়েছেন- পত্রে ব্যবহৃত স্বাক্ষর, স্মারক নম্বর ও অন্যান্য তথ্যাদি সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন এবং প্রতারণামূলক এবং সরকারি নিয়মানুযায়ী নদী থেকে বালু উত্তোলনের জন্য এই ধরনের ব্যক্তিগত অনুমতি প্রদানের কোনো আইনি সুযোগ নেই।​এহেন জাল-জালুয়াতি ঘটনার প্রেক্ষিতে মাদারীপুরের জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার স্বাক্ষরিত সতর্কবার্তায় জানানো হয়, জেলা প্রশাসনের সকল অফিস আদেশ, প্রজ্ঞাপন, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধুমাত্র সরকারি ওয়েবসাইট, অফিশিয়াল ফেসবুক পেজ এবং অনুমোদিত সরকারি মাধ্যমে প্রকাশ করা হয়।​ সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনও অননুমোদিত উৎস্য থেকে কোনো আদেশ বা বিজ্ঞপ্তি প্রাপ্ত হলে তা যাচাই-বাছাই না করে বিশ্বাস না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। একইসাথে কোনও আদেশের সত্যতা নিয়ে সন্দেহ হলে সরাসরি ডিসি অফিস কার্যালয়, দপ্তরে বা অফিশিয়াল ওয়েবসাইটে তথ্যের মাধ্যমে তা যাচাই করার আহ্বান জানানো হয়।​জেলা প্রশাসন আরও হুঁশিয়ারি দিয়েছে যে, ভুয়া অফিস আদেশ তৈরি, প্রচার বা শেয়ার করা একটি দণ্ডনীয় অপরাধ। এই ধরনের অপকর্ম ও জাল-জালিয়াতির সাথে জড়িত চক্র/ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট