1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মেসির দুর্দান্ত গোল,তবু জিততে পারল না মিয়ামি সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত-৯ গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ৫ নং বালারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল হাসনাত রতন বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানাসহ কারাদন্ড জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তানজিমুল ইসলাম তুষার সমালোচনার পর হাফেজদের দেওয়া”নেক্সাস”বই ফেরত নিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটেই ছিলেন তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল বদলগাছীতে একাধিক নির্দেশনার পরও কমিটি হয়নি মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্রামীন হেল্থটেক লিমিটেড নিয়ে এলো ডিজিটাল স্বাস্থ্যসেবার নতুন এক প্লাটফর্ম রাজধানীতে ভোর থেকে মুষলধারে বৃষ্টি ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত,রাজধানীতে চার বাসে আগুন ১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ-রংপুরে ডাঃ শফিকুর রহমান টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, সহায়তার আশ্বাস এম পি জিলানীর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কাজীপুরের অর্থনীতি পাল্টে দেবে এই মৎস্য বাজার আজ ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

কেরানীগঞ্জে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ ফুটবলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অগাস্ট, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে প্রতিনিধিঃ

তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করতে এবং তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে আয়োজিত হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’। প্রতিযোগিতাটি সফল ও উৎসবমুখর করতে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ০৬ আগস্ট)  সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মো. ওমর ফারুক।

​সভায় জানানো হয়, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামী ১০ সেপ্টেম্বর তিনি ভার্চ্যুয়ালি প্রতিযোগিতাটির শুভ উদ্বোধন করবেন। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থী এতে অংশ নেওয়ার সুযোগ পাবে। এ প্রতিযোগিতায় ছেলেদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হলেও মেয়েদের জন্য তা রাখা হয়েছে ঐচ্ছিক।

​টুর্নামেন্টে ছেলে ও মেয়ে—উভয় বিভাগেই দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। খেলা পরিচালনার সুবিধার্থে নির্ধারণ করা হয়েছে আলাদা ভেন্যু। মেয়েদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে। অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে ঢাকা-২ আসনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর খেলা হবে আটি ভাওয়াল উচ্চমাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এবং ঢাকা-৩ আসনের খেলাগুলোর জন্য নির্ধারিত হয়েছে শুভাঢ্যা উচ্চমাধ্যমিক বিদ্যালয়  মাঠ।

উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সংশ্লিষ্টদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় খেলোয়াড় বাছাইয়ে স্বচ্ছতা বজায় রাখা, অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং মাঠ প্রস্তুত করাসহ নানাবিধ নিয়মকানুন ও দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মূল টুর্নামেন্ট শুরুর আবহ তৈরিতে আগামী ১৭ আগস্ট একটি প্রীতি ম্যাচের আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়েছে। ম্যাচটিতে ‘অফিসার্স ক্লাব ফুটবল টিম’-এর মুখোমুখি হবে ‘কেরানীগঞ্জের ক্রীড়া শিক্ষক’ একাদশ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, “খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, এটি একটি শৃঙ্খলাবোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার অন্যতম মাধ্যম। আমরা চাই কেরানীগঞ্জের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান সক্রিয়ভাবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক। স্বচ্ছতা ও ন্যায়সংগত প্রক্রিয়ায় খেলোয়াড় নির্বাচন নিশ্চিত করে তৃণমূলের প্রকৃত মেধাবী খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে ধরাই আমাদের লক্ষ্য। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।”

উক্ত প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাজিদ উল মাহমুদ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার।

​এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মো. আব্দুস সাত্তার বেগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা, একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব। পাশাপাশি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ এবং ক্রীড়া শিক্ষকরাও এতে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট