1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে বাদ পড়া ৫,০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণের আবেদন সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানাতে বগুড়ায় ফ্যামিলি সমাবেশ মাদারীপুরে জাতীয় পেনশন মেলাকে ঘিরে বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঘোড়াঘাটে সেটেলমেন্ট অফিসের প্রাক্তন পেশকারের বিরুদ্ধে অর্ধকোটি টাকার প্রতারণার অভিযোগ রিংকি হত্যার বিচার দাবিতে উলিপুরে মানববন্ধন পে-স্কেল বাস্তবায়নের যে ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার, শিক্ষামন্ত্রী নুসরাত হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন ১০ জন ঢাকার মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল শাহরুখ খানকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী কেভিন গাজায় জায়গা না-পেয়ে, দাদার কবরে বাবাকে দাফন করলেন ছেলে হালাল সনদ দিতে আইনি স্বীকৃতি পেল ধর্ম মন্ত্রণালয় স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল ডিমলা খাদ্য গুদামে ঘুষের বানিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ মুকসুদপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজত ইসলামের সমালোচনার জবাব দিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ বীরগঞ্জে এসএসসি উত্তীর্ণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা,সাত মাসে নিহত-৩৮

ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ অগাস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নাফিজা আক্তার খালেদা (২২) নামের এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্সের শিক্ষার্থী ছিলেন। নিহত নাফিজা শহরের দক্ষিণ পৈরতলা এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সকালে বাসা থেকে বের হয়ে টিউশনি করতে যাই, টিউশনি শেষ করে বাড়ি ফেরার পথে কাজীপাড়ায় একটি দ্রুতগামী অটোরিকশা নাফিজাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশের দেয়ালে সজোরে আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাফিজার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষক, সহপাঠী ও স্বজনরা দ্রুত হাসপাতালে ছুটে আসেন। দীর্ঘ সময় তারা হাসপাতালের মর্গের সামনে অবস্থান করেন এবং কান্নায় ভেঙে পড়েন। সহপাঠীদের আহাজারিতে হাসপাতাল এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। একজন উদীয়মান ও স্বপ্নবাজ শিক্ষার্থীর এমন অকাল প্রয়াণে কলেজ প্রাঙ্গণসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
একমাত্র সন্তান নাফিজার পিতা গণমাধ্যম কর্মীদের জানান,আমার মেয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আমার কারো উপর কোনো অভিযোগ নেই,আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং মানবিক দিক বিবেচনায় তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিবার কোনো মামলা করবে না বলে জানায়। এ কারণে সংশ্লিষ্ট অটোরিকশা চালককেও পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট