1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
২৮ দিনে শাহজালাল থেকে বাতিল ৭৯৭টি ফ্লাইট বগুড়ায় ১০ মামলার পলাতক আসামী সাবেক এমপি জিন্নাহ গ্রেফতার মিঠাপুকুরে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপিত মাদারীপুরের শিবচ‌রে জমি নিয়ে বিরোধে বিজিবি সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত, হঠাৎ কৌশল বদল ট্রাম্পের লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন সিংগাইরে গর্ব ও শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে এসি ল্যান্ডের সামনেই ১৪০ টাকা দরে অকটেন বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগ আমার মন্ত্রীর স্ত্রী হওয়ার শখ ছিল: বাঁধন বগুড়ায় নিরাময় কেন্দ্র পরিদর্শনে ডিএনসির উপপরিচালক মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে ভবানীগঞ্জে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যোগ দিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

২৮ দিনে শাহজালাল থেকে বাতিল ৭৯৭টি ফ্লাইট

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার (২৭ মার্চ) ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত  আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ থাকার কারণে ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।

আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে, কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ৬টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস এয়ারলাইনস ২টি এবং জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ৪টি ফ্লাইট।

এদিকে, ফ্লাইট বাতিলের এই পরিস্থিতির মধ্যেও মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট সীমিত পরিসরে পরিচালিত হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট পরিচালিত ও পরিকল্পিত ফ্লাইটের সংখ্যা ছিল ১ হাজার ৫৮টি। এ সময়ে ওমানের মাস্কাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতগামী বিভিন্ন ফ্লাইট চলাচল করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ মার্চ মোট ৪৩টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মাস্কাটগামী ৬টি, সৌদি আরবগামী ১৭টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ২০টি ফ্লাইট রয়েছে। ইউএইগামী ফ্লাইটগুলোর মধ্যে দুবাই ১২টি, আবুধাবি ৪টি এবং শারজাহগামী ৪টি ফ্লাইট অন্তর্ভুক্ত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট