1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু

দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বব্যাপী জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতা চরম পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে দেশে যেকোনো সময় পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

রোববার (২২ মার্চ) রাতে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে এক জরুরি বার্তার মাধ্যমে তারা এই  পরিস্থিতির কথা জানায়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সারাদেশের পেট্রোল পাম্পগুলোর বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। তেল বিপণনকারী কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে সাধারণ ক্রেতাদের ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে দেশের কোটি কোটি মোটরসাইকেল চালক ও জরুরি যানবাহন ব্যবহারকারীরা তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন।

পোস্টে আরও জানানো হয়, চাহিদার তুলনায় তেলের সরবরাহ কম থাকায় পাম্পের কর্মীদের ওপর মানসিক ও শারীরিক চাপ কয়েক গুণ বেড়ে গেছে। তেল দিতে না পেরে তারা প্রতিনিয়ত বিরক্ত ও ক্ষুব্ধ ক্রেতাদের সঙ্গে কথা কাটাকাটি এবং গন্ডগোলে জড়িয়ে পড়ছেন। তেলের পাম্পের নজেলম্যানরা এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন এবং এভাবে বিরামহীন দায়িত্ব পালন করার অভ্যাস বা সক্ষমতা তাদের নেই।

সব মিলিয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন মালিকরা। পর্যাপ্ত নিরাপত্তা এবং সময়মতো তেলের সরবরাহ নিশ্চিত না হলে জানমালের নিরাপত্তার স্বার্থে যেকোনো মুহূর্তে পাম্পগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট