1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
২৮ দিনে শাহজালাল থেকে বাতিল ৭৯৭টি ফ্লাইট বগুড়ায় ১০ মামলার পলাতক আসামী সাবেক এমপি জিন্নাহ গ্রেফতার মিঠাপুকুরে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপিত মাদারীপুরের শিবচ‌রে জমি নিয়ে বিরোধে বিজিবি সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত, হঠাৎ কৌশল বদল ট্রাম্পের লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন সিংগাইরে গর্ব ও শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে এসি ল্যান্ডের সামনেই ১৪০ টাকা দরে অকটেন বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগ আমার মন্ত্রীর স্ত্রী হওয়ার শখ ছিল: বাঁধন বগুড়ায় নিরাময় কেন্দ্র পরিদর্শনে ডিএনসির উপপরিচালক মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে ভবানীগঞ্জে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যোগ দিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

মাদারীপুরের শিবচ‌রে জমি নিয়ে বিরোধে বিজিবি সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বিজিবি সদস্যের বসতঘরে হামলা, ভাঙ্চুর ও লুটপাটের অভিযোগ ওঠেছে। বু শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামের বাসিন্দা বিজিবি সদস্য নাসিরউদ্দিন মাতুব্বরদের বাড়িতে এ ঘটনা ঘটে। হামলার ঘটনা অস্বীকার করে প্রতিপক্ষের লোকজন উল্টো তাদের ওপর হামলার অভিযোগ তুলেছেন। এ ঘটনায় উভয়পক্ষের ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বিজিবি সদস্য নাসিরউদ্দিনের সঙ্গে একই এলাকার জসিম শিকদার ও রফিক শিকদারদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে ছয় মাস আগে একটি মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় নাসিরউদ্দিনের পরিবার থেকে মামলা করা হয়। সেই মামলায় বুধবার (২৫ মার্চ) মাদারীপুর আদালতে হাজিরা দিতে আসে আসামিপক্ষ। হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সদর উপজেলার চরমুগরিয়া বন্দর বাজার এলাকায় আসামিপক্ষের ওপর বাদিপক্ষের লোকজন হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে আহত হয় দু’জন। পরে আসামিপক্ষ বাড়িতে গিয়ে ফের বিজিবি সদস্যের বসতঘরে হামলা ও ভাঙচুর করে। শুক্রবার (২৭ মার্চ) সরেজমিনে এসম্পর্কে জানতে চাইলে ভুক্তভোগী ও তার পরিবারের লোকজন এ তথ্য জানিয়েছন। ঘটনার বিবরণে জানা যায় বাড়ী ফেরার পথে মাদারীপুরের চরমুগরিয়াতে প্রতিপক্ষকে মারামারিতে বাধা দিলে নাসিরউদ্দিনের বৃদ্ধা মা মমতাজ বেগমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। মমতাজ বেগমকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপরদিকে আসামিপক্ষেরও দুইজনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে থানা পুলিশ।এ বিষয়ে নাসিরউদ্দিন বলেন, আমার বসতঘরে পরপর দুইবার হামলা ও ভাঙচুরের ঘটনা হয়েছে। আমি এর বিচার চাই। আর আমাদের পরিবারের নামে মিথ্যে অভিযোগ দিচ্ছে প্রতিপক্ষ। যার কোন ভিত্তি নেই। মামলার আসামি রফিক শিকদার বলেন,মাদারীপুর আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে নাসিরউদ্দিন আমাদের ওপর হামলা করেছে। আমাদের দুইজন হাসপাতালে ভর্তি রয়েছে। পরে নাসিরউদ্দিনের বাড়িঘরে কে বা কারা হামলা-ভাঙচুর চালিয়েছে তা জানা যায়নি।

মাদারীপুরের শিবচর থানার ওসি সেরনিয়াবাত আমির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট