শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বিজিবি সদস্যের বসতঘরে হামলা, ভাঙ্চুর ও লুটপাটের অভিযোগ ওঠেছে। বু শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামের বাসিন্দা বিজিবি সদস্য নাসিরউদ্দিন মাতুব্বরদের বাড়িতে এ ঘটনা ঘটে। হামলার ঘটনা অস্বীকার করে প্রতিপক্ষের লোকজন উল্টো তাদের ওপর হামলার অভিযোগ তুলেছেন। এ ঘটনায় উভয়পক্ষের ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বিজিবি সদস্য নাসিরউদ্দিনের সঙ্গে একই এলাকার জসিম শিকদার ও রফিক শিকদারদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে ছয় মাস আগে একটি মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় নাসিরউদ্দিনের পরিবার থেকে মামলা করা হয়। সেই মামলায় বুধবার (২৫ মার্চ) মাদারীপুর আদালতে হাজিরা দিতে আসে আসামিপক্ষ। হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সদর উপজেলার চরমুগরিয়া বন্দর বাজার এলাকায় আসামিপক্ষের ওপর বাদিপক্ষের লোকজন হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে আহত হয় দু'জন। পরে আসামিপক্ষ বাড়িতে গিয়ে ফের বিজিবি সদস্যের বসতঘরে হামলা ও ভাঙচুর করে। শুক্রবার (২৭ মার্চ) সরেজমিনে এসম্পর্কে জানতে চাইলে ভুক্তভোগী ও তার পরিবারের লোকজন এ তথ্য জানিয়েছন। ঘটনার বিবরণে জানা যায় বাড়ী ফেরার পথে মাদারীপুরের চরমুগরিয়াতে প্রতিপক্ষকে মারামারিতে বাধা দিলে নাসিরউদ্দিনের বৃদ্ধা মা মমতাজ বেগমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। মমতাজ বেগমকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপরদিকে আসামিপক্ষেরও দুইজনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে থানা পুলিশ।এ বিষয়ে নাসিরউদ্দিন বলেন, আমার বসতঘরে পরপর দুইবার হামলা ও ভাঙচুরের ঘটনা হয়েছে। আমি এর বিচার চাই। আর আমাদের পরিবারের নামে মিথ্যে অভিযোগ দিচ্ছে প্রতিপক্ষ। যার কোন ভিত্তি নেই। মামলার আসামি রফিক শিকদার বলেন,মাদারীপুর আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে নাসিরউদ্দিন আমাদের ওপর হামলা করেছে। আমাদের দুইজন হাসপাতালে ভর্তি রয়েছে। পরে নাসিরউদ্দিনের বাড়িঘরে কে বা কারা হামলা-ভাঙচুর চালিয়েছে তা জানা যায়নি।
মাদারীপুরের শিবচর থানার ওসি সেরনিয়াবাত আমির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড