1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মান যাচাই করতে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন জেলা পুলিশ লালমনিরহাট-এ কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উপহার সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি পদে নতুন করে আলোচনায় বিএনপির ৪ নেতা ইরানে এবার স্থল অভিযান, পথে আড়াই হাজার মার্কিন মেরিন সেনা নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আটক বীরগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত, ১০ লাখ টাকা জরিমানা লালমনিরহাটে সরকারি দপ্তরের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের দরিদ্র ও অসহায় মানুষকে আইনি সেবার ঘোষণা দিলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,আইন সহায়তা কেন্দ্র (আসক) উলিপুরে ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগে জনতার হাতে গণধোলাইয়ের শিকার  বাস-মাইক্রোবাস সংঘর্ষ,বিয়ে করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায়, একই পরিবারের নিহত-১১ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ দিনাজপুরের জাহিদুল গ্রেফতার সালাহউদ্দিন আহমদ,রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের ‘প্রিন্স’ টিজারে গ্যাংস্টার লুকে বুলেটের বৃষ্টি ঝরালেন শাকিব খান বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল বগুড়ায় নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা

ইরানে এবার স্থল অভিযান, পথে আড়াই হাজার মার্কিন মেরিন সেনা

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এবার স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে আড়াই হাজার মার্কিন মেরিন সেনার একটি ইউনিট মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।

খবরে বলা হয়েছে, জাপানের ওকিনাওয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা রণক্ষেত্রের দিকে যাত্রা শুরু করেছে। তাদের সঙ্গে রয়েছে অত্যাধুনিক উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’, যা সমুদ্র থেকে সরাসরি স্থলভাগে সেনা নামানোর সক্ষমতা রাখে।

এই যুদ্ধজাহাজ থেকে ড্রোন এবং এফ-৩৫বি লাইটনিং–২ যুদ্ধবিমান পরিচালনা করা সম্ভব, যা সম্ভাব্য স্থল অভিযানে থাকা সেনাদের আকাশপথে সহায়তা দেবে। পেন্টাগনের একটি সূত্র জানিয়েছে, জরুরি পরিস্থিতি মোকাবিলা, উদ্ধার অভিযান কিংবা নির্দিষ্ট কৌশলগত এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এই বাহিনী ব্যবহার করা হতে পারে।

সামরিক বিশ্লেষকদের মতে, এতদিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার মধ্যেই সংঘাত সীমাবদ্ধ থাকলেও স্থলসেনা পাঠানোর প্রস্তুতি যুদ্ধের তীব্রতা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

এদিকে মার্কিন স্থলসেনা মোতায়েনের খবরে ইরানের বিপ্লবী গার্ডস (আইআরজিসি) কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে, পারস্য উপসাগরে কোনো ধরনের অনুপ্রবেশের চেষ্টা হলে মার্কিন বাহিনীকে কঠোর জবাব দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট