1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানী সংকটের পাশাপাশি, তীব্র গরম ও লোডশেডিংয়ে নাকাল মাদারীপুরবাসি ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী আজ বাসভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত কুড়িগ্রামে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত আসনে চার নারী: ব্রাহ্মণবাড়িয়ায় রাজনীতির নতুন বার্তা ঘোড়াঘাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা বগুড়ার অপহরণ মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার, ভিকটিম উদ্ধার নিয়ামতপুরে চার খুন,২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন, তিন আসামি গ্রেফতার হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু সখীপুরে গাঁজাসহ আটক-১,মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’ : ইরান সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী শ্রীপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীব দুখীর বন্ধু আসন্ন ৮ নং চেংমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মেরিন ইন্জিনিয়ার মোঃ শাহজালাল মিয়া বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কঠোর মনিটরিংয়ে উপজেলা প্রশাসন ASUF রাজশাহী বিভাগ: সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সুইট সিংগাইরে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী: মিলল বিভিন্ন নির্দেশনা এলএনজি টার্মিনাল বন্ধ, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস কমে গেছে

আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

সপ্তাহ পেরিয়ে গেছে মধ্যপ্রাচ্য উত্তেজনার। বিরতির বা যুদ্ধ থামান কোনো সম্ভাবনাই নাই। এমন পরিস্থিতিতে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাটি লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইরান। আর নতুন এই হামলায় ২২০ জন মার্কিন সেনা ও কমান্ডার নিহত বা আহত হওয়ার দাবি করেছে ইরান।

হামলার পর ওই তিন দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) রাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) আওতাধীন খতম আল-আনবিয়ার সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাঘারি এ তথ্য জানিয়েছেন।

তার দাবি অনুযায়ী, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে চালানো হামলায় ২১ জন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

এছাড়া, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা এয়ার বেসে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় প্রায় ২০০ জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

সৌদি আরবের আল-খার্জে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান। সেইসঙ্গে পারস্য উপসাগরের উত্তরাংশে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করেছেন আইআরজিসির এ কর্মকর্তা।

তবে, এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত করা হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট