1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি,জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ,এলাকায় উত্তেজনা ব্যর্থ রোনালদোর পর্তুগাল, ইতিহাস গড়ল ডি আর কঙ্গো ডিএনসির অভিযানে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে প্রায় ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্রোর মরহদহ উদ্ধার ফেসবুকে মিথ্যা অপপ্রচার ছাড়িয়ে দেশকে বিভ্রান্তি করার পায়তারা চালাচ্ছে কিছু অবৈধ অনলাইন মিডিয়া রাজশাহীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু মাদারীপুর সরকারী কলেজে মানবপাচার,মাদক, কিশোরগ্যাং,খাদ্যে ভেজাল,হাম-ডেঙ্গু,খাদ্যমূল্য কৃত্রিম বৃদ্ধি প্রতিরোধে সমন্বিত সভা অনুষ্ঠিত ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১ মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক মেসির,ছুঁয়ে ফেললেন ক্লোসাকে ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারীপুরের দরিদ্র ও অসহায় মানুষকে আইনি সেবার ঘোষণা দিলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,আইন সহায়তা কেন্দ্র (আসক)

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,আইন সহায়তা কেন্দ্র (আসক) মাদারীপুর জেলা শাখার উদ্যোগে ২০২৬ ইং সনের নবগঠিত কমিটির পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় মাদারীপুর শহরের পুরানবাজারস্থ বিসমিল্লাহ ফুড পার্ক চাইনিজ রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২৬ সালের অনুমোদিত জেলা কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরা হয়। এসময় মানবাধিকার রক্ষা ও আইনি সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। উক্ত সংগঠনের মাদারীপুর জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক শরীফ মোঃ ফায়েজুল কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডঃ মশিউর রহমান পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন মাদারীপুর জজকোর্ট এর পিপি ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ শরীফ মোঃ সাইফুল কবীর, অতিরিক্ত জিপি ও জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাডঃ সাইফুর রহমান চুন্নু, সুশাসনের জন্য নাগরিক(সুজন) এর জেলা শাখার সভাপতি এনায়েত নান্নু, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ এনায়েত হোসেন, সমাজকর্মী ও উক্ত সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মিজান ফরাজী, সহ-সভাপতি বায়োজিদ মিয়া, মুরাদ হোসেন, প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডঃ নাজমুল হক বাবু, যুগ্ম- সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, এ্যাডঃ বদরুন নাহার কলি, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফরিদ হোসেন, সদর উপজেলা শাখার সেক্রেটারী জাকির হোসেন মাতুব্বর, সামাজিক সংগঠনের প্রতিনিধি এসকান্দার মাতুব্বর, সোহাগ হাসান, সায়ান সৈকত, হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি মাদারীপুর জজকোর্টের পিপি এ্যাডঃ শরীফ মোঃ সাইফুল কবীর তার বক্তব্যে বলেন, মানবাধিকার রক্ষায় ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আইন সহায়তা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই ধরনের সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন। তিনি উক্ত সংগঠনের মাধ্যমে সমাজের অপেক্ষাকৃত গরীব, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষকে বিনামূল্যে আইনি সেবা দেয়ার কথা উল্লেখ করেন, এসময় অতিরিক্ত জিপি এ্যাডঃ সাইফুর রহমান চুন্নু তার বক্তব্যে বলেন, আমরা আসক এর মতো একটি সামাজিক ও মানবিক সংগঠনের সাথে মিলেমিশে কাজ করতে চাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা শাখার সভাপতি এনায়েত নান্নু অত্র সংগঠনের মানবিক সেবামুখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সংগনটির পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর-২ আসনের মামনীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী( পিএ) মনিরুল আহসান পিন্টু, জেলা জিয়া পরিষদের সেক্রেটারী শরীফ মহিউদ্দিন হাফিজ,

এসময় আমেরিকা-ইসরাইল কর্তৃক ইরানের উপর চাপিয়ে দেয়া যুদ্ধ দ্রুত বন্ধ সহ সকল ক্ষেত্র মানবাধিকার লংঘন বন্ধে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানানো হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী রেজিষ্টার্ড সংগঠন জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক শফিক স্বপন, মেত্রী মিডিয়া সেন্টারের সেক্রেটারী এস,এম আরাফাত হাসান, এশিয়ান টিভির সাংবাদিক মহসিন তালুকদার, সাংবাদিক প্রিন্স মাহমুদ সবুজ, নাহিদ তালুকদার, হাবিবুর রহমান সুমন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত ও ইফতারীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট