1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাস-মাইক্রোবাস সংঘর্ষ,বিয়ে করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায়, একই পরিবারের নিহত-১১ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ দিনাজপুরের জাহিদুল গ্রেফতার সালাহউদ্দিন আহমদ,রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের ‘প্রিন্স’ টিজারে গ্যাংস্টার লুকে বুলেটের বৃষ্টি ঝরালেন শাকিব খান বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল বগুড়ায় নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা উপজেলা পর্যায়ে পরিচালিত অপ্রতিষ্টানিক ট্রেডের ৭ দিন ব্যাপি গরু মোটাতাজাকরণ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন ঈদ উৎসবে রঙিন রাজশাহীর সিল্ক পল্লি ঈদকে ঘিরে রাজশাহীর সিল্ক পল্লিতে উৎসবের আমেজ খালেদা জিয়া-খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট! যুদ্ধ শেষ করতে ৩ শর্ত ইরানের আজ বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে লালমনিহাট জেলার একমাত্র স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের গড়েয়ার মার্কেটগুলো নিয়ামতপুরে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন একটি মানবিক আবেদন নীলফামারীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত-১ ও আহত-২ বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজন কারাদণ্ড গাজীপুরে চলাচলের সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

যুদ্ধ শেষ করতে ৩ শর্ত ইরানের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির চরম উত্তেজনার মধ্যে ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের ওপর বড় ধরনের সমন্বিত হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ বন্ধের জন্য তিনটি শর্ত ঘোষণা করেছেন। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কারের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। খবর আল জাজিরার।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেছেন, বর্তমান সংঘাত নিরসনে ইরান তিনটি শর্তের ওপর অটল। শর্তগুলো হলো :

১. তেহরানের বৈধ ও সার্বভৌম অধিকারের আনুষ্ঠানিক স্বীকৃতি।

২. যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ প্রদান।

৩. ভবিষ্যতে এ ধরনের আগ্রাসন হবে না— এমন দৃঢ় আন্তর্জাতিক গ্যারান্টি বা নিশ্চয়তা।

এই শর্তগুলোর পাশাপাশি ইরান বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করে বলেছে, যদি এই অস্থিরতা চলতে থাকে তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেল ২০০ ডলারে গিয়ে ঠেকতে পারে।

ইরাকের আল-ফাও বন্দরের কাছে দুটি বিদেশি তেল ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে, যা নিয়ে ওই অঞ্চলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমায় বেশ কিছু ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে।

উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মার্কিন নৌবাহিনী প্রয়োজনে তেল ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দিয়ে এসকর্ট করে নিয়ে যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট