1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি,জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ,এলাকায় উত্তেজনা ব্যর্থ রোনালদোর পর্তুগাল, ইতিহাস গড়ল ডি আর কঙ্গো ডিএনসির অভিযানে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে প্রায় ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্রোর মরহদহ উদ্ধার ফেসবুকে মিথ্যা অপপ্রচার ছাড়িয়ে দেশকে বিভ্রান্তি করার পায়তারা চালাচ্ছে কিছু অবৈধ অনলাইন মিডিয়া রাজশাহীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু মাদারীপুর সরকারী কলেজে মানবপাচার,মাদক, কিশোরগ্যাং,খাদ্যে ভেজাল,হাম-ডেঙ্গু,খাদ্যমূল্য কৃত্রিম বৃদ্ধি প্রতিরোধে সমন্বিত সভা অনুষ্ঠিত ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১ মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক মেসির,ছুঁয়ে ফেললেন ক্লোসাকে ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরে চলাচলের সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে
হাবিবুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় বসতবাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ডাঃ সোহরাব হোসেন শেখ। দ্রুত রাস্তা উন্মুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন তিনি।
আজ বিকেল ৪টায় হোতাপাড়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ডাঃ সোহরাব হোসেন শেখ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা একটি রাস্তা ব্যবহার করে নিজেদের বসতবাড়িতে যাতায়াত করে আসছেন। সম্প্রতি কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে ওই রাস্তা দখল করে বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। এতে তাঁর পরিবারসহ আশপাশের কয়েকটি পরিবার চরম ভোগান্তির মধ্যে পড়েছে।
তিনি আরও বলেন, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় জরুরি প্রয়োজনে যাতায়াত, অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া এবং শিশুদের স্কুলে যাতায়াতে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো কার্যকর সমাধান না পেয়ে আদালতে মামলা পর্যন্ত করতে হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জয়দেবপুর থানায় একাধিক লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, বোকরান মনিপুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি রাস্তা পারিবারিক ও স্থানীয় চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু স্থানীয় কিরণ শেখ, মোস্তাফিজুর রহমান শেখসহ কয়েকজন ব্যক্তি ওই রাস্তা দখলের চেষ্টা করছেন এবং সংস্কার করতে গেলেও বাধা দিচ্ছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা কিছুদিন আগে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেন। এ নিয়ে প্রতিবাদ করলে ভুক্তভোগীদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ডাঃ সোহরাব হোসেন শেখ দ্রুত ঘটনাটি তদন্ত করে রাস্তা দখলমুক্ত করা এবং এলাকাবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট