1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নলছিটি উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাটি খননের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার ডিএনসির অভিযানে গাঁজাসহ নারী গ্রেফতার ম্যাগনেট ট্রিক ব্যর্থ,বগুড়ায় এক হাজার ইয়াবাসহ কারবারি ধরা হাতীবান্ধায় অসহায় ভ্যানচালকের পাশে মানব কল্যাণ পরিষদ নতুন ভ্যান উপহার,ফিরে পেলেন জীবিকার আশার আলো ভৈরব থেকে নিখোঁজ কিশোর রামিম সন্ধান চায় পরিবার প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন আজ, রয়েছে যেসব কর্মসূচি অসুস্থ এসএসসি পরীক্ষার্থী বিশাল এর পরীক্ষার সময়, সার্বিক সহযোগিতায় কর্তৃপক্ষ ভুয়া চক্ষু চিকিৎসকের দৌরাত্ম্য, অবশেষে ভ্রাম্যমাণ আদালতের জালে আটক বগুড়ায় হেরোইনসহ যুবক গ্রেফতার, মামলা দায়ের রাজধানীতে স্বস্তির বৃষ্টি,দিনে নামল অন্ধকার আমতলীতে এসএসসি সমমানের পরিক্ষার আজ তৃতীয় দিন ইয়াং জেনারেশনকে নিয়ে উদ্বেগ বাড়ছে: শিক্ষামন্ত্রী ট্রাম্পের অনুষ্ঠানে হামলাকারী কে এই টোমাস শিবচর উপজেলা প্রেসক্লাবের জমকালো আনন্দভ্রমণ-২০২৬ উদযাপিত জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি না ফেরার দেশে সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন আমতলীতে বাজার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নেত্রকোনা খাল পুনঃখননের উদ্ধোধন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভোলাহাটে প্রেসক্লাবের পরিবার মিলনমেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

আজ বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে আজ। অধিবেশন বসবে বেলা ১১টায়।  এবারের জাতীয় সংসদে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আর প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকায় জামায়াতে ইসলামী ও ছাত্রদের নেতৃত্বে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এদিকে সংসদ অধিবেশনের শুরুতে স্পিকারের আসন ফাঁকা রেখেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পর্ব সম্পন্ন হবে। এরপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনে সভাপতিত্ব করার জন্য একজন জ্যেষ্ঠ সংসদ-সদস্যের নাম প্রস্তাব করবেন। আরেকজন সংসদ-সদস্য তার এই প্রস্তাব সমর্থন করবেন। যার নাম প্রস্তাব করা হবে, তার সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।

বিদায়ি সংসদের স্পিকারের পদত্যাগ এবং ওই সংসদের ডেপুটি স্পিকার একাধিক মামলায় কারাগারে থাকায় বিকল্প হিসাবে এই পদ্ধতি অনুসরণ করে অধিবেশনের যাত্রা শুরু হবে। এর আগে ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ অধিবেশন শুরুর সময় একই পদ্ধতি অনুসরণ করার নজির রয়েছে।

প্রথম অধিবেশনে জুলাই আন্দোলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কারণে ২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে নিহত গোলাম নাফিজের রিকশাচালকসহ চার নিহত পরিবারের সদস্যদের অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, প্রথম অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে মোট সাতটি বিষয় রয়েছে। প্রথমে স্পিকার ও ডেপুটি স্পীকার নির্বাচন করা হবে। দায়িত্ব গ্রহণের পর অধিবেশন পরিচালনা করবেন নতুন স্পিকার। এরপর সংসদীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়া হবে। এছাড়া প্রয়াত সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হবে।

প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হবে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ২ অনুযায়ী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করবেন। সংসদ এগুলোর অনুমোদন, সংশোধন বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এর মধ্যে জুলাই অভ্যুত্থানে জড়িতদের ফৌজদারি দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশসহ বেশ কিছু অর্ডিন্যান্স হুবহু অনুমোদন করা হবে বলে জানা গেছে।

পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করবেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হবে।

সবশেষ রাষ্ট্রপতি সংসদে উদ্বোধনী ভাষণ দেবেন। এরপর তার ভাষণের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। এভাবেই প্রথম দিনের কার্যসূচি শেষ হবে। প্রথম অধিবেশন চলবে প্রায় এক মাস।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট