1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র‍্যালী,বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ সরাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের নির্দেশ নান্দাইলে বৃস্টির পানিতে তলিয়ে গেছে জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা উলিপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন এ. টি. এম. আরিফ ঘোড়াঘাটে দাদীকে হদত্যা: নাতিসহ গ্রেফতার-৩ ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক বৈশাখের বৃষ্টিতে অন্যরূপে ধরা দিলেন পরীমনি যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই : ইরান মাদারীপুরে সুস্থ্য নারীকে প্রতিবন্ধী বানিয়ে মৃত পিতার পেনশনের টাকা হাতিয়ে নেবার অভিযোগ সৎ বোনের সখিপুরে জনভোগান্তির চরম সীমায় দাঁড়িপাকা-দেবরাজ সড়ক: সংস্কারের দাবিতে ফুঁসে উঠেছে ​সিংগাইরে অবৈধ তেল মজুত,জরিমানা ও ২৪ ড্রাম তেল জব্দ জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং নলছিটি উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাটি খননের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার ডিএনসির অভিযানে গাঁজাসহ নারী গ্রেফতার ম্যাগনেট ট্রিক ব্যর্থ,বগুড়ায় এক হাজার ইয়াবাসহ কারবারি ধরা

সরাইলে আন্তর্জাতিক নারী দিবস পালন, নারীর ন্যায়বিচার ও অধিকার নিয়ে আলোচনা

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ‘র সরাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষায় হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।

উপজেলা সমাজসেবা অফিসার পারভেজ আলমের সঞ্চালনায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহিরুল ইসলাম, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম।
এসময় আলোচনায় অংশ নেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দিন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, উপজেলা সমবায় অফিসার মো. জামাল উদ্দিনসহ আরও অনেকে।

সভায় প্রধান অতিথি শারমিন বেগম বলেন, নারী ও কন্যাদের অধিকার শতভাগ বাস্তবায়নের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি স্থানীয় সরকার ও গ্রাম আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি কন্যাশিশুদের সুরক্ষা ও বিকাশে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ারও পরামর্শ প্রদান করেন তিনি।

আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী উদ্যোক্তা, এনজিও কর্মী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট