1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি,জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ,এলাকায় উত্তেজনা ব্যর্থ রোনালদোর পর্তুগাল, ইতিহাস গড়ল ডি আর কঙ্গো ডিএনসির অভিযানে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে প্রায় ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্রোর মরহদহ উদ্ধার ফেসবুকে মিথ্যা অপপ্রচার ছাড়িয়ে দেশকে বিভ্রান্তি করার পায়তারা চালাচ্ছে কিছু অবৈধ অনলাইন মিডিয়া রাজশাহীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু মাদারীপুর সরকারী কলেজে মানবপাচার,মাদক, কিশোরগ্যাং,খাদ্যে ভেজাল,হাম-ডেঙ্গু,খাদ্যমূল্য কৃত্রিম বৃদ্ধি প্রতিরোধে সমন্বিত সভা অনুষ্ঠিত ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১ মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক মেসির,ছুঁয়ে ফেললেন ক্লোসাকে ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়ার কাহালুতে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা মিনিট পর্যন্ত কাহালু থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল।

অভিযানকালে একটি সিনথেটিক ব্যাগ থেকে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কাহালু নিশ্চিতপুর মৃত গফুর মণ্ডলের ছেলে খোকন মণ্ডল (৩৫), কাহালু কালাই পাইকপাড়া আব্দুস সালামের ছেলে মিলন (২৮),
এবং পাবনার চাটমোহর উপজেলার পাচশুমাইল এলাকার আলাউদ্দিন পাংয়ের ছেলে আরিফুল ইসলাম (২৯)।

অভিযান পরিচালনা করেন কাহালু উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনকে ১০ দিন করে এবং ১ জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ১ জনকে ১ হাজার টাকা এবং বাকি ২ জনকে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী বলেন,
“মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

এদিকে, ডিএনসি বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান বলেন,“ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদক ছড়িয়ে পড়া রোধে আমাদের নজরদারি জোরদার করা হয়েছে। যে কোনো মূল্যে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হবে।”

ডিএনসি সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট