সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া 'র সরাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষায় হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার পারভেজ আলমের সঞ্চালনায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহিরুল ইসলাম, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম।
এসময় আলোচনায় অংশ নেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দিন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, উপজেলা সমবায় অফিসার মো. জামাল উদ্দিনসহ আরও অনেকে।
সভায় প্রধান অতিথি শারমিন বেগম বলেন, নারী ও কন্যাদের অধিকার শতভাগ বাস্তবায়নের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি স্থানীয় সরকার ও গ্রাম আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি কন্যাশিশুদের সুরক্ষা ও বিকাশে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ারও পরামর্শ প্রদান করেন তিনি।
আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী উদ্যোক্তা, এনজিও কর্মী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড