1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের নির্দেশ নান্দাইলে বৃস্টির পানিতে তলিয়ে গেছে জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা উলিপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন এ. টি. এম. আরিফ ঘোড়াঘাটে দাদীকে হদত্যা: নাতিসহ গ্রেফতার-৩ ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক বৈশাখের বৃষ্টিতে অন্যরূপে ধরা দিলেন পরীমনি যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই : ইরান মাদারীপুরে সুস্থ্য নারীকে প্রতিবন্ধী বানিয়ে মৃত পিতার পেনশনের টাকা হাতিয়ে নেবার অভিযোগ সৎ বোনের সখিপুরে জনভোগান্তির চরম সীমায় দাঁড়িপাকা-দেবরাজ সড়ক: সংস্কারের দাবিতে ফুঁসে উঠেছে ​সিংগাইরে অবৈধ তেল মজুত,জরিমানা ও ২৪ ড্রাম তেল জব্দ জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং নলছিটি উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাটি খননের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার ডিএনসির অভিযানে গাঁজাসহ নারী গ্রেফতার ম্যাগনেট ট্রিক ব্যর্থ,বগুড়ায় এক হাজার ইয়াবাসহ কারবারি ধরা হাতীবান্ধায় অসহায় ভ্যানচালকের পাশে মানব কল্যাণ পরিষদ নতুন ভ্যান উপহার,ফিরে পেলেন জীবিকার আশার আলো ভৈরব থেকে নিখোঁজ কিশোর রামিম সন্ধান চায় পরিবার প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন আজ, রয়েছে যেসব কর্মসূচি অসুস্থ এসএসসি পরীক্ষার্থী বিশাল এর পরীক্ষার সময়, সার্বিক সহযোগিতায় কর্তৃপক্ষ ভুয়া চক্ষু চিকিৎসকের দৌরাত্ম্য, অবশেষে ভ্রাম্যমাণ আদালতের জালে আটক

নান্দাইলে বৃস্টির পানিতে তলিয়ে গেছে জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নান্দাইল প্রতিনিধিঃ

বৃষ্টির পানিতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাদ্রাসার সামনে পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। এতে ব্যাহত হচ্ছে নিয়মিত শিক্ষা কার্যক্রম।
আজ মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে মাদ্রাসার প্রবেশপথ থেকে শুরু করে শ্রেণিকক্ষ পর্যন্ত বৃষ্টির পানি জমে রয়েছে। জাতীয় পতাকা মঞ্চ, খেলার মাঠ, মাদ্রাসার বারান্দার কাছাকাছি এমনকি মাদ্রাসার পুরাতন শ্রেণিকক্ষে পানি ঢুকে যাওয়ার উপক্রম। মাদ্রাসার চলাচলের পথও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। পানির মধ্য দিয়ে শিক্ষার্থীরা যাওয়া-আসা করছে।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ পাঁচ বছর ধরে প্রতিবছর বৃষ্টি এলেই মাদ্রাসাটিতে পানি ঢুকে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। উক্ত মাদ্রাসার চারপাশে ভালো নালাব্যবস্থা নেই। ফলে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির পানি নিষ্কাশনের পথ না থাকায় পুরো মাদ্রাসা প্রাঙ্গণেই পানি জমে থাকে। ছাত্র ছাত্রীদের মাদ্রাসায় পাঠিয়ে তাদের অভিভাবকেরাও সন্তানদের নিয়ে উদ্বিগ্ন থকেন।
মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী উম্মে আয়মান বলে, ‘ষষ্ঠ শ্রেণি থেকে দেখে আসছি, প্রতিবছর বর্ষার সময় বৃষ্টির পানিতে মাদ্রাসার মাঠ ডুবে যায়। এতে ক্লাস করতে অসুবিধায় পরতে হয়। গতকাল থেকে বৃষ্টির কারণে আজকেও ক্লাস করতে অসুবিধা হচ্ছে । অনেকেই মাদ্রাসার মাঠ দিয়ে ঢোকার সময় পানিতে পড়ে গিয়েছিল।

দশম শ্রেণির শিক্ষার্থী জাকারিয়া হাসান মিল্লাতের মা জাহানারা বেগম বলেন আমার ছেলে মাদ্রাসায় গিয়ে প্যান্ট ভিজিয়ে এসেছে। মাত্র দুটি ক্লাস করতে পেরেছে। মাদ্রাসার চারপাশে বিল্ডিং থাকায় মাঠ বৃষ্টির পানিতে প্রতিবছর ডুবে যায়। এর স্থায়ী সমাধান হওয়া দরকার।’

উক্ত প্রতিষ্ঠানের সহকারী মৌলভী মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, শ্রেণিকক্ষে পৌঁছাতেই বিশেষ করে ছাত্রীদের বোরকা ভিজে যায় । এমন অবস্থায় পাঠদান স্বাভাবিক রাখা কঠিন হয়ে যাচ্ছে।
মাদ্রাসার প্রিন্সিপাল মো. আশরাফ আলী বলেন, সিডস্টোর বাজারের পানি উত্তর দিক দিয়ে মাঠে প্রবেশ করার জন্য পানি নিষ্কাশনে অনেক সময় লাগে যদি মাঠে কিছু মাটি ভরাট করা যায় তাহলে আমার প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত (৫০০) পাঁচশত ছাত্র ছাত্রী সুন্দর ভাবে ক্লাস করতে পারবে এবং মাঠটি খেলাধুলার উপযোগী হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন আমাকে ইতোপূর্বে কেউ এ বিষয়ে জানায়নি তবে যেহেতু ছাত্র ছাত্রীর পড়াশোনা (ক্লাস) করতে অসুবিধা হচ্ছে এই বৎসর কাবিখা অথবা টি আর আসলে জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসার মাঠে মাটি কেটে উঁচু করে দেওয়া হবে। যাতেকরে পড়াশোনার পাশাপাশি ছাত্র ছাত্রীরা সুন্দর ভাবে খেলাধুলা করতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট