1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নান্দাইলে বৃস্টির পানিতে তলিয়ে গেছে জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা উলিপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন এ. টি. এম. আরিফ ঘোড়াঘাটে দাদীকে হদত্যা: নাতিসহ গ্রেফতার-৩ ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক বৈশাখের বৃষ্টিতে অন্যরূপে ধরা দিলেন পরীমনি যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই : ইরান মাদারীপুরে সুস্থ্য নারীকে প্রতিবন্ধী বানিয়ে মৃত পিতার পেনশনের টাকা হাতিয়ে নেবার অভিযোগ সৎ বোনের সখিপুরে জনভোগান্তির চরম সীমায় দাঁড়িপাকা-দেবরাজ সড়ক: সংস্কারের দাবিতে ফুঁসে উঠেছে ​সিংগাইরে অবৈধ তেল মজুত,জরিমানা ও ২৪ ড্রাম তেল জব্দ জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং নলছিটি উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাটি খননের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার ডিএনসির অভিযানে গাঁজাসহ নারী গ্রেফতার ম্যাগনেট ট্রিক ব্যর্থ,বগুড়ায় এক হাজার ইয়াবাসহ কারবারি ধরা হাতীবান্ধায় অসহায় ভ্যানচালকের পাশে মানব কল্যাণ পরিষদ নতুন ভ্যান উপহার,ফিরে পেলেন জীবিকার আশার আলো ভৈরব থেকে নিখোঁজ কিশোর রামিম সন্ধান চায় পরিবার প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন আজ, রয়েছে যেসব কর্মসূচি অসুস্থ এসএসসি পরীক্ষার্থী বিশাল এর পরীক্ষার সময়, সার্বিক সহযোগিতায় কর্তৃপক্ষ ভুয়া চক্ষু চিকিৎসকের দৌরাত্ম্য, অবশেষে ভ্রাম্যমাণ আদালতের জালে আটক বগুড়ায় হেরোইনসহ যুবক গ্রেফতার, মামলা দায়ের

মাদারীপুরে সুস্থ্য নারীকে প্রতিবন্ধী বানিয়ে মৃত পিতার পেনশনের টাকা হাতিয়ে নেবার অভিযোগ সৎ বোনের

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামের মরহুম সাবেক পুলিশ কর্মকর্তা (এসআই) ও বীরমুক্তিযোদ্ধা আঃ হালিম মোল্লার সুস্থ্য কন্যা রুবিনা আক্তার (৪০)- কে প্রতিবন্ধী বানিয়ে পিতার পেনশনের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন তারই সৎ বোন সামসুন্নার। মঙ্গলবার (২৮,এপ্রিল) সকালে অভিযোগকারী একটি লিখিত অভিযোগ মাদারীপুরের সিভিল সার্জন মোহাম্মদ শরীফুল আবেদীন কমল এর বরাবরে দাখিল করলে এবং এ বিষয়ে সিভিল সার্জনের কাছে জানতে চাইলে তিনি জানান, এতদসংক্রান্ত একটি অভিযোগ আমরা পেয়েছি, উল্লেখিত নারী প্রতিবন্ধী কিনা তা যাচাইয়ে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে সেখানে একজন মেডিকেল অফিসার, একজন বিশেষজ্ঞ ডাক্তার এবং সিভিল সার্জন সভাপতি হিসাবে উপস্থিত থেকে অভিযোগের বিষয়ে অধিকতর পরীক্ষা- নীরিক্ষায় নিশ্চিত হবার পরেই কেবল বলা যাবে রুবিনা আক্তার প্রতিবন্ধী কি-না। এর আগে কোনও কিছু বলা সম্ভব নয়। এখানে আবেদনকারী বা অভিযোগকারীদের চাইতে মূল বিষয় হলো সঠিক পরীক্ষা মাধ্যমে সত্যকে নিশ্চিত করা৷ একই মতামত ব্যক্ত করেন মেডিকেল বোর্ডের সদস্য ডাঃ মোহাম্মদ এমরান হোসেন খান। এ ব্যাপারে অভিযোগকারী সৎবোন সামসুন্নাহারের কাছে জানতে চাইলে তিনি জানান, আমার সৎ বোন রুবিনা আক্তার বাক ও শ্রবণ প্রতিবন্ধী নন, সে মাদারীপুর ঘটকচর হাইস্কুল থেকে স্বাভাবিকভাবে এসএসসি ও পরে একটি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। সে কোনও প্রতিবন্ধী স্কুলেও লেখাপড়া করেনি, তাকে প্রতিবন্ধী সাজানোর চেষ্টা চলছে, আর এসব অপচেষ্টার সাথে জড়িত আমার সৎ বোন রুবিনা আক্তারের স্বামী মোঃ জাকির হোসেন সাইব। রুবিনা আক্তার ও জাকির হোসেনের বাড়ীতে এ ব্যাপারে খোঁজ নিতে গেলে তাদের বাড়ীতে কিংবা কোনোও বক্তব্য পাওয়া যায় নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট