1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশ ও জাতির কল্যাণে সঠিক ভূমিকা রাখতে-জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম মির্জাপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় জমি দখলের পাঁয়তারা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজার উদ্যোগে ফুলবাড়ী বাজারে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু উলিপুরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট,২ লক্ষ টাকা জরিমানা কমার পর দেশে আজ সোনার ভরি কত ভোট কারচুপি না হলে আমার আসনে প্রতিপক্ষ এত ভোট পেত না: মির্জা আব্বাস প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর লক্ষ্মীপুরে ডিবির অভিযানে জুয়ার আসর ভাঙচুর, আটক-৩ বগুড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডিএনসির পরিদর্শন কিছু দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান নেত্রকোনায় এক শিশুর রহস্যজনক মৃত্যু লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার রাজধানীতে এক রাতে ঝরে গেল ৫ প্রাণ জ্বালানির সংকট এড়াতে কাল থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি অরুয়াইলে কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থান কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল: আয়োজনে মাওলানা নুরুল হুদা ফাউন্ডেশন চাঁদাবাজ,ভূমিদস্যু, কিশোরগ্যাং, মাদক, সন্ত্রাসীদের কঠোর বার্তা দিলেন মাদারীপুরের এমপি জাহান্দার আলী মিয়া তেলের বাজারে অনিয়মের বিরুদ্ধে দুর্গাপুরে প্রশাসনের কড়াকড়ি অভিযান মাদকবিরোধী বার্তা ছড়াতে বগুড়ায় ডিএনসির সচেতনতামূলক কর্মসূচি

আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় জমি দখলের পাঁয়তারা

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

ঢাকার আশুলিয়ার ব্যক্তি মালিকানাধীন বসতবাড়ি ও জমি দখলের পাঁয়তারা করছে ভূমিদস্য ও চাঁদাবাজরা এতে এলাকায় উত্তেজনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামে গোলাপি বেগমের বসতবাড়ি দোকান ও আবাদি জমি জোরপূর্বক দখলের পায়তারা করছে।

ভুক্তভোগী গোলাপী বেগম জানান, আমার ৩৫ বছরের সত্ব দখলীয় সম্পত্তি নামজারি করে প্রতিবছর খাজনাদি পরিশোধ করে আসছি। একটি বসত ঘর একটি গোয়ালঘর একটি দোকান ঘর নির্মাণ করিয়া বৈদ্যুতিক সংযোগসহ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। ভূমিদস্যু ১. আওলাদ হোসেন বাবর (৩৫) ২. মোহাম্মদ হালিম (৪৮) ৩. আমানুল্লাহ (৪৫) ৪. লিটন মিয়া (৪২) ৫. মোরশেদ আলী (৩৫) ৬. খোরশেদ আলী (৩০) ৭. জামাল মিয়া (৩৩) সর্ব থানা আশুলিয়া, সাভার ,ঢাকা ইতিপূর্বে উক্ত ভূমিদস্যু ও চাঁদাবাজরা আমার কাছে (৫,০০০০০) পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে । আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভূমিদস্যু ও চাঁদাবাজরা আমার বসতবাড়ি দোকান ঘর ও আবাদি জমি জবরদখলের জন্য দেশীয় অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে আমার ঘরের একাংশের দরজা জানালা ও টিনের বেড়া খুলে নেয়। আমি বাধা দিলে আমাকে ও আমার পরিবারের সকলকে প্রাণনাশের ও মিথ্যা মামলার হুমকি দেয়। অতঃপর আমি থানায় অভিযোগ করি থানা থেকে পুলিশ এসে তদন্ত করে চলে যায়। কিছুদিন পরে আবার ভূমিদস্যু ও চাঁদাবাজরা আমার জমি ও বাড়ি দখল করার জন্য পায়তারা করে আমি বাধা দিলে আমাকে মারার জন্য আক্রমণ করে স্থানীয়দের প্রতিরোধে কোনরকম প্রাণে বেঁচে যাই। এরপর ওদের বিরুদ্ধে আশুলিয়া ভূমি অফিস ও সাভার নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করি কিন্তু কোন প্রতিকার না পেয়ে অবশেষে আশুলিয়া আর্মি ক্যাম্প কমান্ডারের বরাবর লিখিত অভিযোগ করি পরবর্তীতে আবার নিরাপত্তার জন্য উক্ত ভূমিদস্যু চাঁদাবাজদের বিরুদ্ধে মহামান্য আদালতে ১০৭ দ্বারা মামলা দায়ের করার পর দিন আবার ভূমিদস্যুরা আমার বাড়ি ও জমি জবরদখলের চেষ্টা করে পরবর্তীতে আমি মহামান্য আদালতে গিয়ে ভূমিদস্যুদের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করি । চাঁদাবাজ ও সন্ত্রাসীরা মহামান্য আদালতের নির্দেশ অমান্য করে
০৫/০৩/২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকায় উক্ত ভূমিদস্যু ও চাঁদাবাজরা আমার সত্ব দখলীয় সম্পত্তি জবরদখালীর পাঁয়তারা করে এতে আমি ও আমার পরিবার এবং আত্মীয়-স্বজন প্রতিবাদ করলে ভূমিদস্যুরা আমাদেরকে ভয়-ভীতি দেখিয়ে চলে যায়। ওরা খুব খারাপ প্রকৃতির লোকজন বর্তমানে আমাদের জীবনের সংশয় আছে।

স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানা যায় যে, গোলাপি বেগম প্রায় ৩৫ বছর যাবত বসতবাড়ি, দোকানপাট ও আবাদি জমি চাষাবাদ করে আসছে কিছুদিন যাবত উক্ত ভূমিদস্যু ও চাঁদাবাজরা গোলাপি বেগমের নিকট ( ৫,০০০০০) লক্ষ টাকা দাবি করে দাবীকৃত টাকা না পেয়ে বারবার বাড়ি ও জমি জমা জবরদখলের পায়তারা করছে। তারা খুব খারাপ প্রকৃতির লোকজন উক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাঁদাবাজদের কারণে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে পড়ছে। এ ধরনের কান্ড দন্ডবিধি ও ভূমি আইনে সুস্পষ্ট লঙ্ঘন ও ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য। আমরা সকলেই চাই ভূমিদস্য, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আইনগত শাস্তি হোক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট