1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

চাঁদাবাজ,ভূমিদস্যু, কিশোরগ্যাং, মাদক, সন্ত্রাসীদের কঠোর বার্তা দিলেন মাদারীপুরের এমপি জাহান্দার আলী মিয়া

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর সংসদীয়-২ আসনের এমপি জাহান্দার আলী মিয়া শুক্রবার (৬ই মার্চ) মাদারীপুর সদরের লেফটেন্যান্ট ফারুক সড়কস্থ শরীফ বাড়ী বাইতুল আমান জামে মসজিদে জুমআ’র নামাজ আদায় করে উক্ত মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মাদারীপুর জজকোর্ট এর নারী-শিশু অপরাধ দমন ট্রাইবুন্যালের পিপি শরীফ মোঃ সাইফুল কবীর ও বিশিষ্ট সাংবাদিক শরীফ ফায়েজুল কবীরের মরহুম পিতা মৌলভী লুৎফর রহমান শরীফ এবং তার সহধর্মিণী সহ পরিবারের অন্যান্য প্রয়াত সদ্যদের জন্য দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। পরে তিনি বিকেলে মাদারীপুর শহরের পৌরসভা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। উক্ত অনুষ্ঠানগুলোতে অংশগ্রহনকালে তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি’র কেন্দ্রীয় দলীয় নির্বাচনী ইশতোহার ও আমার ব্যক্তিগত ইশতেহারে নির্বাচনী এলাকায় (রাজৈর-মাদারীপুর-২) কিশোর গ্যাং, সন্ত্রাসী, মাদককারবারী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের কোন স্থান হবে না, এমনকি তাদের সাথে কোনো প্রকার আপোষও করা হবে না। তিনি আরো বলেন, দেশের প্রচলিত আইন ও আপনাদের সম্মিলিত সহযোগিতায় এদের প্রতিহত করে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিলে এর মাদারীপুর জেলা শাখার সেক্রেটারী হাফেজ মোঃ এনায়েত হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করে বক্তব্য রাখেন জেলা শাখার আমীর মাওলানা মোঃ মোখলেছুর রহমান, জাময়াতে ইসলামী জোটের মাদারীপুর সদর-২ আসনে খেলাফত মসলিশ থেকে এমপি নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী পরাজিত প্রার্থী মাওলানা আবদুস সোবহান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশন নেতা কাজী আবুল বাশার, সাবেক জেলা আমীর মাওলানা আঃ সোবহান, নায়েবে আমীর আঃ রহিম প্রমুখ। তারা বলেন, জুলাই যোদ্ধা সহ গণভোটের রায়ের প্রতি সকল দল ও পক্ষকে যথাযথ মূল্যায়ন করতে হবে। যারা গণভোটের রায় ও জুলাই যোদ্ধাদের উপেক্ষা করবেন তাদের উপেক্ষা করবে এদেশের জনগন। এছাড়াও অনুষ্ঠান থেকে আমেরিকা-ইসরায়েল কর্তৃক ইরানের প্রতি অন্যায়ভাবে চাপিয়ে দেয়া যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ করার জন্য সরকারের মাধ্যমে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে তারা এ যুদ্ধের নিন্দা জ্ঞাপন করেন।

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক আহবায়ক হুমায়ুন কবির, জাগপার প্রেসিডিয়াম সদস্য মোঃ আসাদুজ্জামান, জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুস ছোবহান খান, কালকিনি উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম প্রমূখ। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট