1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরে আটক চার ছিনতাইকারী তরুন কারাগারে,মালামাল উদ্ধার মাদারীপুর সদর-২ সংসদীয় আসনের এমপি’র কঠোর বাজার মনিটরিং ইরানে প্রবেশ করেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, স্থল অভিযান শুরু মধ্যপ্রাচ্যগামী আরও ৩৪ ফ্লাইট বাতিল, মোট ২১০টি লক্ষীছড়ি যাওয়ার পথে মোটরসাইকেল চালক অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি পে-স্কেলের গেজেট চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা হোমনায় বিআরডিবি চেয়ারম্যানকে অপহরণের অভিযোগে গ্রেফতার-১ মাদারীপুরে র‍্যাবের অভিযানে মাদক ব্যবসায়ীকে ১০৪ বোতল কোডেন সিরাপসহ গ্রেপ্তার সাতক্ষীরার সাংবাদিকদের উপরে মব সৃষ্টি করে নির্যাতনের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যগামী আরও ৩৪ ফ্লাইট বাতিল, মোট ২১০টি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ

ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির ৬ষ্ঠ দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী আরও ৩৪ ফ্লাইট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবারের বাতিল হওয়াসহ মোট ফ্লাইট বাতিল হয়েছে ২১০টি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১০টি, এমিরেটসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি ও ফ্লাইট দুবাইয়ের (দুবাই) ৪টি।

এদিকে ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট