1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

লক্ষীছড়ি যাওয়ার পথে মোটরসাইকেল চালক অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

লক্ষীছড়ি প্রতিনিধিঃ
‎খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা যাওয়ার পথে এক ভাড়াচালিত মোটরসাইকেল চালক অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে নিখোঁজ থাকার পর রাতে তার মোবাইল ফোন থেকে কল করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

‎নিখোঁজ যুবকের নাম মো. আজম (২৩)। তিনি ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের দাঁতমারা এলাকার একতাপুর গ্রামের বাসিন্দা তোফায়েল আহমেদের ছেলে।

‎পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে দাঁতমারা বাজার থেকে এক পাহাড়ি যাত্রীকে নিয়ে ভাড়ায় লক্ষীছড়ির উদ্দেশ্যে রওনা দেন আজম। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুপুর ১২টার দিকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

‎সন্ধ্যা পর্যন্ত সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ভুজপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

‎পরিবারের দাবি, রাত সাড়ে ১০টার দিকে আজমের মোবাইল নম্বর থেকেই একটি কল আসে। ফোন রিসিভ করলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিজেকে পাহাড়ি সশস্ত্র সংগঠনের সদস্য পরিচয় দিয়ে জানান, খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকা থেকে আজমকে আটক করা হয়েছে। তার মুক্তির জন্য ২০ লাখ টাকা দাবি করে কলটি কেটে দেওয়া হয়।

‎পরে রাত ১১টার দিকে একই নম্বর থেকে আবার কল করে মুক্তিপণের দাবি পুনর্ব্যক্ত করা হয়। পরিবারের পক্ষ থেকে আজমের অবস্থান জানতে চাইলে কলদাতা জানান, তাকে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকার একটি অজ্ঞাত স্থানে রাখা হয়েছে।

‎ঘটনার পর পরিবার সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে। নিখোঁজ আজমকে দ্রুত উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তার স্বজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট