1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষীছড়ি যাওয়ার পথে মোটরসাইকেল চালক অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি পে-স্কেলের গেজেট চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা হোমনায় বিআরডিবি চেয়ারম্যানকে অপহরণের অভিযোগে গ্রেফতার-১ মাদারীপুরে র‍্যাবের অভিযানে মাদক ব্যবসায়ীকে ১০৪ বোতল কোডেন সিরাপসহ গ্রেপ্তার সাতক্ষীরার সাংবাদিকদের উপরে মব সৃষ্টি করে নির্যাতনের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত আসন্ন চর মার্টিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের বন্ধ সাংবাদিক মোসলেহ উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নবাসী লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে গাঁজা জব্দ এবং একজন গ্রে’ফতার রমজানে পচা দই-মিষ্টি বিক্রি: আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের জরিমানা বীরগঞ্জে সিরাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

পে-স্কেলের গেজেট চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

পে-স্কেলের গেজেট জারির দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ একযোগে ১৪ মন্ত্রী ও ৬ প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। বুধবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর এসব স্মারকলিপি দেন সংগঠনটির নেতারা।

প্রধানমন্ত্রী ছাড়াও শিক্ষামন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী, সংস্কৃতিমন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ও প্রতিমন্ত্রী, অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও প্রতিমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, সমাজকল্যাণমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, অষ্টম পে-স্কেলে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বৈষম্যের বেড়াজালে আবদ্ধ করা হয়েছে। ২০১৫ সালে ঘোষিত ওই পে-স্কেলের পর থেকে বৈষম্য নিরসনের দাবিতে আবেদন ও বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও তৎকালীন সরকারের কাছ থেকে কোনো সাড়া মেলেনি। সংগঠনটির দাবি, গত ১১ বছর কর্মচারীরা নতুন পে-স্কেল থেকে বঞ্চিত।

এতে আরও বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে, ফলে ছয় সদস্যের পরিবারের ব্যয়ভার বহন করতে কর্মচারীরা হিমশিম খাচ্ছেন। নির্বাচনী ইশতেহার অনুযায়ী যথাসময়ে নবম পে-স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি ছিল—এ কথা উল্লেখ করে দ্রুত গেজেট জারির দাবি জানানো হয়

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট