1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নজরদারিতে আছে,বলেই দায় শেষ? পীরগাছায় থামছে না অবৈধ মাটি লুট এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ছাত্রশিবিরের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত-২ আমতলীতে চলতি বছরে দ্বিতীয় বারের মত,১৫ টাকার ৩০ কেজির চাল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত ডিএনসির অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেফতার সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল, নিজেই যেন রোগী: রুমিন ফারহানা আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন মাদারীপুরে পাতিলাদি সরকারী প্রাইমারী স্কুল বেঞ্চের কাঠ দিয়ে ব্যক্তিগত আসবাবপত্র তৈরীর অভিযোগ সারাদেশে জ্বালানি সংকট,পীরগাছায় স্থবির পরিবহন পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের সদস্য রংপুরে গ্রেপ্তার বগুড়ায় ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় এক হাজারের বেশি নিহত

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানে চলমান ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে বেসামরিক হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে টানা চার দিনে দেশটিতে নিহত হয়েছেন অন্তত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে ১৮১ জনের বয়স ১০ বছরের নিচে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা)।

মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, একই সময়ে আহত হয়েছেন আরও অন্তত ৫ হাজার ৪০২ জন। আহতদের মধ্যেও প্রায় ১০০ জন শিশু রয়েছে।

হারানার তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ইরানের বিভিন্ন অঞ্চলে শত শত বোমা নিক্ষেপ করেছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। হামলার লক্ষ্যবস্তু হিসেবে সামরিক স্থাপনার পাশাপাশি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

সংস্থাটি বলেছে, দেশজুড়ে হতাহতদের বিষয়ে বিপুল তথ্য আসছে এবং সেগুলো যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া এখনও চলমান। ফলে চূড়ান্ত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক মহলে বেসামরিক প্রাণহানির ঘটনায় উদ্বেগ বাড়ছে। মানবাধিকার সংস্থাগুলো সংঘাতে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। সূত্র : বিবিসি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট