1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে এক যুবককে জেল ও অর্থদন্ড ঘোড়াঘাটে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাদিয়া পাঠান পাপন ইরানি জাহাজ জব্দ করলো মার্কিন বাহিনী, পাল্টা হুমকি তেহরানের বগুড়া সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পান্ডুল ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির হস্তক্ষেপে দুই পরীক্ষাকেন্দ্র পুনর্বহাল হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফল করতে লালমনিরহাটে সাংবাদিক সম্মেলন এলজিডির রাস্তা সংস্কারে প্লাস্টিক বর্জ্য পোড়ানো,পরিবেশ হুমকির মুখে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক-৩ রংপুরে বেগম রোকেয়া স্কুল অ্যান্ড কলেজের মেধাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ক্রীড়া ভাতা পাচ্ছেন আরো ১৭১ ক্রীড়াবিদ বগুড়ায় ৪০০ পিস ইয়াবাসহ আটক-১, পলাতক-১ কাল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যানের বক্সে লুকিয়ে ৩২০০ ইয়াবা পাচার! জমকালো আয়োজনে প্রগতি লাইফ ইন্সুরেন্সের মুন্সিগঞ্জ সদর সার্ভিসিং সেলের উদ্বোধন হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন, সচেতনতার ওপর গুরুত্ব গাজীপুর ভাওয়াল রেঞ্জের আওতাধীন ভবানীপুর বিটে সংরক্ষিত বনের জমি দখল করে প্রকাশ্যে পাকা বাড়ি নির্মাণ “নীরব বন বিভাগ”

বগুড়ায় মোবাইল কোর্টে ৩ জনের সাজা

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়ায় মাদকদ্রব্য সেবনের অপরাধে তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (০২ মার্চ) দুপুর ১টার দিকে বগুড়া সদর উপজেলার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৫ গ্রাম গাঁজা ও ২০০ মিলিলিটার অ্যালকোহল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার গাবতলী থানাধীন নিচগ্রাম এলাকার নায়েব আলীর ছেলে সানাউল (২৭),
সদর থানাধীন সেউজগাড়ী গ্রামের মৃত আলী হোসেনেে ছেলে আলমগীর (৩০) ও সদর থানাধীন গ্রামের কামারগাড়ি মৃত আজিজুল হকের মৃত আজিজুল হকের ছেলে আতিকুর রহমান (৪৪)।

অভিযানটি পরিচালনা করেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেন বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনসমাগমপূর্ণ ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানের সামনে মাদক সেবনের মতো অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ বিষয়ে ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি কার্যকর রয়েছে। নিয়মিত চেকপোস্ট, টহল ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে মাদক নির্মূলে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।”

অভিযান শেষে উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

ডিএনসি জানিয়েছে, বগুড়ায় মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট