1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মাদারীপুর শিবচরে বাঁশকান্দি ইউনিয়নে নকল শিশু খাদ্য কারখানায় অভিযান। দুইজনের কারাদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি অবৈধ কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল ও নকল শিশুখাদ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। উপজেলার বাঁশকান্দি এলাকায় একটি অস্থায়ী কারখানায় অভিযান চালিয়ে ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের সত্যতা পাওয়া যায়।

অভিযানে দেখা যায়, একটি চক্র স্বনামধন্য বিভিন্ন কোম্পানির পণ্যের আদলে নকল চিপস, কোমল পানীয়, জুস, আইসক্রিমসহ শিশুদের আকর্ষণীয় নানা খাদ্যপণ্য তৈরি করে বাজারজাত করছিল। এসব পণ্যের কোনোটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদিত ছিল না, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে।

এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য, নকল পণ্য, মোড়ক ও উৎপাদন সামগ্রী জব্দ করা হয়। পাশাপাশি নকল সিগারেটও উদ্ধার করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

ঘটনাস্থল থেকে ভেজাল পণ্যসহ দুইজনকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন বাঁশকান্দি গ্রামের কালাম বেপারীর ছেলে রমজান বেপারী (২০) এবং দ্বিতীয়খণ্ড এলাকার চুন্নু মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫)। আদালত রমজান বেপারীকে এক মাস এবং রাসেল মোল্লাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাদের শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অবৈধ উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত ভেজাল খাদ্যসামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে তিনি উল্লেখ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট