1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র‍্যালী,বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ সরাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের নির্দেশ নান্দাইলে বৃস্টির পানিতে তলিয়ে গেছে জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা উলিপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন এ. টি. এম. আরিফ ঘোড়াঘাটে দাদীকে হদত্যা: নাতিসহ গ্রেফতার-৩ ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক বৈশাখের বৃষ্টিতে অন্যরূপে ধরা দিলেন পরীমনি

মাদারীপুরে গভীর রাতে প্রতিপক্ষের বসতবাড়ীতে ককটেলের বিস্ফোরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর পল্লীবিদ্যুৎ সংলগ্ন রেজাউল হাওলাদারের বাড়ীতে মঙ্গলবার (১৭/২/’২৬ ইং) ভোর রাতে প্রতিপক্ষরা ককটেল হামলা চালিয়েছে। এসময় একাধিক ককটেলের বিস্ফোরণের শব্দে রেজাউল হাওলাদারের স্ত্রী-সন্তান সহ আশে-পাশের মানুষের ঘুম ভেঙ্গে এক আতঙ্কিত পরিবেশের তৈরী হয়। তাদের আর্ত চিৎকারে প্রতিবেশীরা সজাগ হয়ে তাদের সাহায্যে এগিয়ে এলে সেখান থেকে দুর্বৃত্তরা পালিয়ে যায় । এ ব্যাপারে রেজাউল হাওলাদারের পুত্র রিয়াদ হাওলাদার বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন গিয়ে ভুক্তভোগীদের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে সাক্ষাতকারে তারা জানান, একই এলাকার সামসু সর্দার ও তার দলবলের লোকেরা পূর্ব শত্রতার জেরে এ হামলা চালিয়েছে। তারা আরো বলেন, বিগত ৯ মাস পূর্বে একই এলাকার লালচান হাওলাদারের পুত্র ইলিয়াস হাওলাদার হত্যার শিকার হন এবং সামসু সর্দার সহ তাদের দলবলের লোকজন ঐ হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে মামলা হয়, কিছুদিন পরে যৌথবাহিনীর হাতে দেশীয় অস্ত্রশস্ত্র সহ গ্রেফতার হয়ে সামসু সর্দার ও তাদের লোকজন জেল হাজতে যায়। কয়েকমাস জেলহাজত খেটে সামসু সর্দার পরে জামিনে মুক্ত হয়। ইলিয়াস হাওলাদার হত্যা মামলার আসামী হওয়ায় সামসু সর্দার ও হাসিব হাওলাদার তার লোকজন নিয়ে আরো ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে ককটেল হামলার ঘটনা ঘটিয়েছে। যে কোনো সময় তারা আরো বড় ধরণের ক্ষয়- ক্ষতির আশঙ্কার পাশাপাশি নিরাপত্তাহীণতার কথা বলেছেন । ঘটনার বিষয়ে খোঁজ নিতে সামসু সর্দারকে মোবাইল ফোনে সংযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়, তবে হাসিব হাওলাদারকে মোবাইল ফোনে পাওয়া গেলে তিনি বলেন, রাতের আঁধারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তার তিনি কিছুই জানেন না, এমনকি তিনি এলাকায়ও ছিলেন না।

এ ব্যাপারে বাদী রিয়াদ হাওলাদারে মা ছালমা বেগম (৪৫) বলেন, আমি আমার স্বামী- সন্তান নিয়ে অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছি, যে কোনো সময় প্রতিপক্ষরা ইলিয়াস হাওলাদার হত্যাকান্ডের মতো আমার স্বামী-সন্তানকে খুন-জখম করতে পারে। মাদারীপুরের প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তারা এসব সন্ত্রাসী-বেআইনি কর্মকান্ডের দ্রুত বিচার, গ্রেফতার সহ নিরাপত্তা নিশ্চিতের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট