1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান–ইসরাইল যুদ্ধের রাজনৈতিক মেরুকরণ ও অর্থনৈতিক প্রভাব সরাইলে চাচাদের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নেত্রকোনার বিএনপি নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান সম্ভাবনার খাল, সতর্কতার ডাক: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” – প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর জেলা পরিষদ প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাইফুল ইসলামের ১ম কার্যদিবস নিয়ামতপুরে বেললতা খালের পুনঃখনন উদ্বোধন: কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে নতুন সম্ভাবনা মাদক ঠেকাতে পথে ডিএনসি: বগুড়ার ব্যস্ত মার্কেটে সচেতনতার ডাক আজ পবিত্র শবে কদর বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ প্রেসকাব সভাপতির উপর হামলা,গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর নামাজের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত: আব্দুস সালাম মাদারীপুরে আলমগীর হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বগুড়ায় চোলাই মদসহ গ্রেফতার-১ মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ইরাদত হোসেন মানু; স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক মৌলভীবাজার পৌর ছাত্রদলের ইফতার বিতরণ কর্মসূচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাদে সবার জন্য হরমুজ প্রণালী উম্মুক্ত: ইরান ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে-এাণ মন্ত্রী বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বিসিএস ক্যাডার হয়ে প্রবাসী বাবার স্বপ্ন পূরণ করলেন সাতক্ষীরার রায়হান

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

শিক্ষা ডেস্কঃ

বনজীবী আব্দুল হান্নান মিস্ত্রীর সংসার ছিল অভাব-অনটনের। তবুও দারিদ্র্য কখনো দমাতে পারেনি তার স্বপ্ন-ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে একজন সরকারি কর্মকর্তা বানাবেন। সেই স্বপ্নই একদিন বাস্তবে রূপ নিল।

ছোটবেলা থেকেই আবু রায়হান ছিলেন অদম্য মেধাবী। পড়ালেখার প্রতি ছিল তার প্রবল আগ্রহ ও নিষ্ঠা। কিন্তু সীমিত আয়ের সংসারে পড়াশোনার খরচ চালানো ছিল বড় চ্যালেঞ্জ। কৃষক ও বনজীবী আব্দুল হান্নান মিস্ত্রীর পক্ষে সন্তানের শিক্ষার ব্যয় বহন করা ক্রমেই কঠিন হয়ে ওঠে।

ছেলের ভবিষ্যৎ গড়তে শেষ সম্বলটুকুও বিসর্জন দিতে দ্বিধা করেননি তিনি। সামান্য সহায়-সম্বল থাকা কৃষি জমি বিক্রি করে পাড়ি জমান দুবাইয়ে। একটাই স্বপ্ন-ছেলে হবে বড় সরকারি অফিসার।

বাবার সেই ত্যাগ বৃথা যায়নি। আবু রায়হান এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগে ভর্তি হয়ে অনার্স সম্পন্ন করেন।

অনার্স শেষ করেই তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-তে ফিল্ড অফিসার হিসেবে যোগদান করেন। এরপর ৪৪তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে নিজের মেধা ও অধ্যবসায়ের স্বাক্ষর রাখেন।

দীর্ঘ দেড়যুগ প্রবাসজীবনের পর ছেলের বিসিএস ক্যাডার হওয়ার সুখবর শুনে দেশে ফেরেন বনজীবী আব্দুল হান্নান মিয়া। প্রবাসের কষ্ট, ত্যাগ আর অপেক্ষার অবসান ঘটে সেদিন-যেদিন একজন বাবার স্বপ্ন পূর্ণতা পায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট