1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গুড়ায় এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড কাতার-আমিরাত-কুয়েতের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী, দিনব্যাপী একগুচ্ছ কর্মসূচি বগুড়ায় মাদক সেবনে দুই যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে দণ্ড বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ রাজাপুরে মহান মে দিবস উদযাপন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বর্ণিল সাজে যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে পালিত হলো মে দিবস বীরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত যুদ্ধজাহাজে নতুন করে গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র বৃষ্টির বাগড়া সবজির বাজারে, অস্বস্তিতে ক্রেতারা বীরগঞ্জে মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে শিবগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম ও শিবগঞ্জ উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানকালে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার বুজরুক মাঝিরা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে
সাজু মিয়া (৩৩), একই এলাকার আব্দুস সামাদের ছেলে
আবু মুসা (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই আসামিকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। পরে ঘটনাস্থলেই জব্দকৃত গাঁজা ধ্বংস করা হয়।

এ বিষয়ে ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট