1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান–ইসরাইল যুদ্ধের রাজনৈতিক মেরুকরণ ও অর্থনৈতিক প্রভাব সরাইলে চাচাদের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নেত্রকোনার বিএনপি নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান সম্ভাবনার খাল, সতর্কতার ডাক: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” – প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর জেলা পরিষদ প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাইফুল ইসলামের ১ম কার্যদিবস নিয়ামতপুরে বেললতা খালের পুনঃখনন উদ্বোধন: কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে নতুন সম্ভাবনা মাদক ঠেকাতে পথে ডিএনসি: বগুড়ার ব্যস্ত মার্কেটে সচেতনতার ডাক আজ পবিত্র শবে কদর বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ প্রেসকাব সভাপতির উপর হামলা,গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর নামাজের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত: আব্দুস সালাম মাদারীপুরে আলমগীর হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বগুড়ায় চোলাই মদসহ গ্রেফতার-১ মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ইরাদত হোসেন মানু; স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক মৌলভীবাজার পৌর ছাত্রদলের ইফতার বিতরণ কর্মসূচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাদে সবার জন্য হরমুজ প্রণালী উম্মুক্ত: ইরান ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে-এাণ মন্ত্রী বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আজ ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন ক্রীড়া উপদেষ্টা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদকঃ

আইসিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাংলাদেশকে জানাতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যেতে হবে ভারতেই—সাফ জানিয়ে দিয়েছে আইসিসি। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জরুরি বৈঠক ডেকেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

কয়েকটি বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত ঠিক কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে সেটি জানানো হবে ক্রিকেটারদের। এরপরই আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়ে।

আইসিসি যেহেতু সময় বেঁধে দিয়েছে, বিসিবি এখন তাকিয়ে আছে সরকারের দিকে। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় আইসিসির ভার্চুয়াল সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, সরকারের সঙ্গে কথা বলবেন তিনি। তবে সরকারকে চাপ দিতে চান না।

বুলবুল বলেন, ‘আমি আইসিসিকে বলেছি, আমাদের সরকারের সঙ্গে কথা বলার একটা সুযোগ দিতে। তারা আমাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছে। তবে, আমি সরকারকে চাপ দিতে চাই না। আমরা সবাই জানি ভারত আমাদের জন্য নিরাপদ না। যে কারণে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছি। আমি জানি আইসিসি আমাদের প্রত্যাখান করেছে। কিন্তু, আমরা সরকারের সঙ্গে আরও একবার কথা বলব।’

বিসিবি সভাপতি যোগ করেন, ‘আইসিসির প্রতিক্রিয়া সম্পর্কে সরকারকে অবগত করব। যখন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আসে, সরকারকে শুধু খেলোয়াড়দের বিষয়ে নয়, সব বিষয়ে খেয়াল রাখতে হয়।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট