1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান

যুদ্ধের মধ্যেই সৌদি ছাড়লেন রোনালদো

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদকঃ

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যেই সৌদি আরব ছেড়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবে ইরান ও ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) পশ্চিমাঞ্চলের ম্যাচগুলো স্থগিত করায় রিয়াদ ছেড়ে মাদ্রিদে গেছেন তিনি। ইউরো নিউজের বরাতে এ তথ্য জানা গেছে।

সোমবার (২ মার্চ) রাতে পর্তুগিজ ফুটবল সুপারস্টারের ব্যক্তিগত বিমান সৌদি আরব ত্যাগ করে স্পেনের উদ্দেশ্যে রওনা দেয়। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর উপসাগরীয় অঞ্চলটিতে নির্ধারিত আটটি ম্যাচ স্থগিত করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুযায়ী, রোনালদোর বোম্বার্ডিয়ার গ্লোবাল এক্সপ্রেস বিমানটি স্থানীয় সময় সোমবার রাত প্রায় ৯টায় রিয়াদ থেকে উড্ডয়ন করে। মিসর ও ভূমধ্যসাগরের ওপর দিয়ে উড়ে মঙ্গলবার ভোরে স্পেনে বিমানটি অবতরণ করে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আল ওয়াসির বিপক্ষে আল নাসরের ম্যাচটি দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ম্যাচ স্থগিত হওয়ায় মধ্যপ্রাচ্য ছেড়ে চলে গেছেন তিনি।

মঙ্গলবার ভোরে রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে দুটি ড্রোন আঘাত হানে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলায় ভবনে সীমিত অগ্নিকাণ্ড ও সামান্য বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর প্রেক্ষিতে এএফসি রোববার ঘোষণা দেয়, নিরাপত্তা উদ্বেগের কারণে পশ্চিমাঞ্চলে ২–৩ মার্চ নির্ধারিত চ্যাম্পিয়ন্স লিগ এলিট রাউন্ড অব ১৬–এর প্রথম লেগের সব ম্যাচ পুনর্নির্ধারণ করা হবে। সংস্থাটি আরো জানায়, পূর্বাঞ্চলের ক্লাবগুলোর অংশগ্রহণে এএফসির সব প্রতিযোগিতার ম্যাচ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর প্রতিশোধ হিসেবে তেহরান উপসাগরীয় অঞ্চলজুড়ে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

চলতি মৌসুমে আল-নাসরের হয়ে ২৬ ম্যাচে ২২ গোল করেছেন রোনালদো। সৌদি ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট