1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান–ইসরাইল যুদ্ধের রাজনৈতিক মেরুকরণ ও অর্থনৈতিক প্রভাব সরাইলে চাচাদের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নেত্রকোনার বিএনপি নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান সম্ভাবনার খাল, সতর্কতার ডাক: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” – প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর জেলা পরিষদ প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাইফুল ইসলামের ১ম কার্যদিবস নিয়ামতপুরে বেললতা খালের পুনঃখনন উদ্বোধন: কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে নতুন সম্ভাবনা মাদক ঠেকাতে পথে ডিএনসি: বগুড়ার ব্যস্ত মার্কেটে সচেতনতার ডাক আজ পবিত্র শবে কদর বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ প্রেসকাব সভাপতির উপর হামলা,গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর নামাজের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত: আব্দুস সালাম মাদারীপুরে আলমগীর হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বগুড়ায় চোলাই মদসহ গ্রেফতার-১ মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ইরাদত হোসেন মানু; স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক মৌলভীবাজার পৌর ছাত্রদলের ইফতার বিতরণ কর্মসূচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাদে সবার জন্য হরমুজ প্রণালী উম্মুক্ত: ইরান ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে-এাণ মন্ত্রী বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ঢাকা কলেজ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

শিক্ষা ডেস্কঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ সারা দেশের হাজারো শিক্ষা প্রতিষ্ঠানকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে ঢাকা কলেজ বিএনসিসি প্লাটুন।

বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এই প্রতিযোগিতায় ড্রিল, টার্নআউট ও প্রশিক্ষণ দক্ষতায় সর্বোচ্চ নম্বর পায় ঢাকা কলেজ প্লাটুন। পাশাপাশি রক্তদান কর্মসূচি, দুর্যোগ মোকাবিলা মহড়া এবং বৃক্ষরোপণ অভিযানে সক্রিয় অংশগ্রহণের জন্য বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে ইউনিটটি। সহ-শিক্ষা কার্যক্রমে তাদের পারদর্শিতাই এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রাখে।

প্লাটুনটির ক্যাডেট আন্ডার অফিসার জায়েদ উদ্দিন খানের দক্ষ নেতৃত্ব এবং প্লাটুন কমান্ডারের দিকনির্দেশনায় এটি একটি সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ ইউনিটে পরিণত হয়েছে।

এ বিষয়ে ক্যাডেট আন্ডার অফিসার জায়েদ উদ্দিন খান বলেন, ঢাকা কলেজ প্লাটুনের ক্যাডেট ইনচার্জ হিসেবে এই ঐতিহাসিক জয়ে আমি গর্বিত। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ হওয়া আমাদের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও ত্যাগের প্রতিফলন। প্রতিটি ক্যাডেট দিন-রাত এক করে শৃঙ্খলার মান ধরে রেখেছে।

তিনি আরও বলেন, শ্রেষ্ঠত্ব অর্জনের চেয়ে সেটি ধরে রাখা আরও কঠিন। ‘জ্ঞান ও শৃঙ্খলা’র মূলমন্ত্র যেন আমাদের বাস্তব জীবনেও প্রতিফলিত হয়। দেশ ও জাতির প্রয়োজনে আমরা যেন সবার আগে এগিয়ে যেতে পারি। ঢাকা কলেজ প্লাটুন ছিল, আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও শ্রেষ্ঠ থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট