1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৫টি ভেকু নিষ্ক্রিয়

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমতগনকৈর ইউনিয়নের উজানখলসি পূর্বপাড়ায় অবৈধভাবে পুকুর খননের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাইলা নূর তানজুর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে ব্যবহৃত ৫টি ভেকু মেশিন নিষ্ক্রিয় করা হয় এবং মেশিনগুলোর ব্যাটারি জব্দ করা হয়।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাইলা নূর তানজু বলেন, “কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে কোনোভাবেই অবৈধ পুকুর খনন করতে দেওয়া হবে না। সরকারি অনুমতি ছাড়া যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। উজানখলসি পূর্বপাড়ার এক স্থানীয় বাসিন্দা বলেন, “দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুকুর খননের কারণে ফসলি জমি নষ্ট হচ্ছিল। প্রশাসন সময়মতো ব্যবস্থা নেওয়ায় আমরা উপকৃত হবো।”

আরেক স্থানীয় কৃষক জানান, “ভেকু দিয়ে গভীরভাবে মাটি কাটায় আশপাশের জমি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। আজকের অভিযানের মাধ্যমে বড় ধরনের ক্ষতি থেকে এলাকাটি রক্ষা পেল।”

স্থানীয়দের মতে, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের কঠোর অবস্থানের ফলে ভবিষ্যতে আর কেউ কৃষিজমি ধ্বংস করে পুকুর খননের সাহস পাবে না।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট