1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে নতুন যুদ্ধবিরতি

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

থাইল্যান্ড ও কম্বোডিয়া নতুন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিন দিন ধরে চলা আলোচনার পর আজ শনিবার দুই দেশ যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছে। এর মাধ্যমে প্রাণঘাতি এই সংঘাতের অবসান ঘটেছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যকার সীমান্ত বিরোধ দীর্ঘদিনের। চলতি মাসে নতুন করে দু’দেশের মধ্যে আন্তসীমান্ত সংঘাত শুরু হয়। এতে জুলাইয়ে হওয়া যুদ্ধবিরতি ভেঙে যায়। উভয় দেশের ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং সীমান্ত এলাকার ৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে ঘোষণা করেছেন যে যুদ্ধবিরতি আজ দুপুর ১২টা (স্থানীয় সময়) থেকে কার্যকর হবে। এই সময় থেকে সাধারণ নাগরিক, নাগরিক অবকাঠামো এবং প্রতিপক্ষের সামরিক লক্ষ্যবস্তুতে হামলাসহ সব ধরনের অস্ত্রের ব্যবহার বন্ধ থাকবে।

যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছেন থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী নাথাফোন নারকফানিট এবং কম্বোডিয়ান প্রতিরক্ষামন্ত্রী টি সেইহা। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি ঘণ্টা ৭২ পার হলে থাইল্যান্ড আটক ১৮ কম্বোডিয়ান সৈন্যকে মুক্তি দেবে। উভয় দেশ উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকবে এবং মিথ্যা তথ্য প্রচার এড়াতে সম্মত হয়েছে।

চুক্তিতে আরও বলা হয়েছে যে আসিয়ানের পর্যবেক্ষক দল চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে। উভয় দেশ স্থলভাগে সম্ভাব্য যেকোনো সমস্যা সমাধানের জন্য খোলা যোগাযোগ বজায় রাখবে। তারা মাইন অপসারণ ও সাইবার অপরাধ প্রতিরোধে সহযোগিতা করবে।

দুই দেশের সীমান্তবর্তী বিরোধপূর্ণ অঞ্চলের প্রাচীন বৌদ্ধ মন্দিরগুলোতে চলমান লড়াই থামিয়ে আজ থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত আলোচনা শুরু হয়। তিন দিনের আলোচনা শেষে যুদ্ধবিরতির ঘোষণা আসে।

যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়া বিবদমান দুই দেশকে নতুন যুদ্ধবিরতি শুরু করার জন্য চাপ দিচ্ছিল। এই তিন দেশ গত জুলাইয়ে পাঁচ দিনের প্রাণঘাতী সংঘাত থামাতে মধ্যস্থতা করেছিল, কিন্তু সেই যুদ্ধবিরতি স্থায়ী হয়নি।

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাতের মূল কারণ ঔপনিবেশিক যুগে তৈরি ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত, যেখানে থাকা প্রাচীন মন্দিরগুলো উভয় দেশই নিজেদের দাবি করে। জুলাইয়ে পাঁচ দিনের লড়াইয়ে বহু মানুষ নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়ার মধ্যস্থতায় শান্তি চুক্তি হয়, কিন্তু কয়েক মাসের মধ্যেই তা ভেঙে যায়। চলতি মাসে নতুন লড়াই শুরু হলে উভয় পক্ষ একে অপরকে দায়ী করে এবং সাধারণ মানুষকে নিশানা করে হামলার অভিযোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট