1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার

সরকারি কর্মচারীদের আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন: তথ্য সচিব

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম,রাজশাহী ব্যুরো:

রাষ্ট্রীয় প্রশাসনের ভিত্তি সুসংহত করতে সরকারি কর্মচারীদের আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।

তিনি বলেন, সরকারি কর্মচারীরা শুদ্ধভাবে আইনের জ্ঞান অর্জন করলে সরকারের সুনাম বৃদ্ধি পায় এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি শক্তিশালী ও কার্যকর রাষ্ট্রীয় প্রশাসন গড়ে তুলতে সরকারি কর্মচারীদের আইন জানা অপরিহার্য।

বুধবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন, এসএফ লেখার কৌশল এবং করণীয়’ শীর্ষক প্রশিক্ষণে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

তথ্য ও সম্প্রচার সচিব বলেন, সরকারি কর্মচারীদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আইনের আওতায় থেকে কাজ করা। আইনের সব ধারা মুখস্থ রাখা জরুরি নয়, বরং কোন আইনের কোন ধারা কোথায় আছে—সে সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। এতে করে দায়িত্ব পালনে স্বচ্ছতা ও দক্ষতা বাড়ে।

তিনি আরও বলেন, আইনানুগভাবে কাজ করলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলার সংখ্যা কমে আসবে। সরকারের বিরুদ্ধে যখন মামলা হয় কিংবা সরকারের স্বার্থে মামলা পরিচালনা করতে হয়, তখন আইনের জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এ সময় তিনি মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও প্রয়োজনীয় ধাপসমূহ যথাযথভাবে জেনে নিয়ে সে অনুযায়ী নিজ নিজ দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বলেন, সরকারি কর্মচারীদের জন্য মামলা পরিচালনায় করণীয় বিষয়ক এ ধরনের প্রশিক্ষণ এখন সময়ের দাবি। মামলার ক্ষেত্রে এখনও নানা ধরনের ভুল হয়ে থাকে। ভুল করা অপরাধ নয়, তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সঠিকভাবে কাজ করাই গুরুত্বপূর্ণ।

দিনব্যাপী এ প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন সেশন পরিচালনা করেন। রাজশাহী বিভাগের আট জেলার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট