1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি

ভবানীগঞ্জ পৌরসভার পরিকল্পিত নগরায়নে মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম,রাজশাহী ব্যুরো:

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব শহরে রূপান্তরের লক্ষ্যে মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে। গতাকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাগমারা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঞা। তিনি বলেন, “দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া টেকসই পৌর উন্নয়ন সম্ভব নয়। ভবানীগঞ্জ পৌরসভার অবকাঠামো, সেবা ও পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করতে এই মাস্টার প্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ডেপুটি টিম লিডার সামাউন আল নুর পৌরসভার বিদ্যমান অবস্থা তুলে ধরে বলেন, “বাস্তবসম্মত ও তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে ভবানীগঞ্জ পৌরসভাকে একটি সুসংগঠিত নগরে রূপ দেওয়া সম্ভব।”

নগর পরিকল্পনাবিদ শেখ মনিরুজ্জামান বলেন, “ভূমি ব্যবহার, সড়ক নেটওয়ার্ক, ড্রেনেজ ও জনঘনত্ব বিশ্লেষণ করেই মাস্টার প্ল্যান প্রস্তুত করা হচ্ছে। স্থানীয় অংশীজনদের মতামত এতে অন্তর্ভুক্ত করা হবে।”

ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে ভবানীগঞ্জ পৌরসভায় সড়ক, ড্রেনেজ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন কাজগুলো পরিকল্পনার অভাবে বিচ্ছিন্নভাবে বাস্তবায়িত হয়ে আসছে। এর ফলে অনেক সময় উন্নয়ন কাজ টেকসই হয়নি এবং নাগরিক ভোগান্তি বেড়েছে। মাস্টার প্ল্যান প্রণয়ন হলে পৌরসভার বিদ্যমান সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, সড়ক নেটওয়ার্ক উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নে এই পরিকল্পনা কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতে যেকোনো উন্নয়ন প্রকল্প গ্রহণে এই মাস্টার প্ল্যান একটি গাইডলাইন হিসেবে কাজ করবে, যা পৌরসভাকে পরিকল্পিত ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেবে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, “নগর পরিকল্পনায় স্বাস্থ্যসেবা ও পরিবেশ ব্যবস্থাপনার বিষয়টি অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।”

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা জরুরি।”
যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন বলেন, “যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পরিকল্পিত নগর উন্নয়ন অপরিহার্য।”

পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল জব্বার, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ উপস্থিত সংশ্লিষ্টরা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং বিভিন্ন পরামর্শক প্রতিষ্ঠানের সহযোগিতায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ওটিএওচ)-এর আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান প্রণয়নের অংশ হিসেবে সভাটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি গভার্নেন্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট (জিআইসিডি) কনসালটেন্সি সার্ভিস, আইইউজিআইপি ও এলজিইডির সহযোগিতায় শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)-এর সভাও অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট