1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিংগাইরে নবাগত ইউএনও’র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সাংবাদিকদের মুক্ত আলোচনা এবং ইউএনও’র ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপনের মধ্য দিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও খায়রুন্নাহার বলেন, আমি সিংগাইরের মানুষের কল্যাণে কাজ করতে এসেছি। এখানে দায়িত্ব পালন শেষে অন্যত্র চলে গেলেও যেন এ এলাকার মানুষ আমাকে স্মরণে রাখেন—সেই লক্ষ্য নিয়ে কাজ করবো। জনগণের সেবা সুনিশ্চিত করতে সততা, নিষ্ঠা এবং স্বচ্ছতা বজায় রাখা হবে সর্বোচ্চ অগ্রাধিকার।”

“তিনি আরও বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমরা কাজ করে যাবো। জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সিংগাইরকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তরিত করতে চাই। উন্নয়ন ও সুশাসন নিশ্চিতের ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই উন্নয়নমূলক সকল ভালো কাজে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করি।”মতবিনিময় সভায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপজেলার গুরুত্বপূর্ণ সমস্যা, সম্ভাবনা এবং জনদুর্ভোগের নানা দিক তুলে ধরেন।
তাদের আলোচনায় উঠে আসে—অবৈধ ইটভাটা উচ্ছেদ, ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সহ নাগরিক সেবাসমূহ সহজীকরণ, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা, পৌরকর ও ইউনিয়ন কর ব্যবস্থার ডিজিটাল রূপান্তর, গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন, সেবা খাতে দেরি ও অনিয়ম প্রতিরোধ। সাংবাদিকরা আশা প্রকাশ করেন, প্রশাসনের কার্যকর নজরদারি ও উদ্যোগের মাধ্যমে এসব সমস্যা সমাধান করা সম্ভব। তিনি জানান, সিংগাইর উপজেলাকে উন্নয়ন ও সুশাসনের দৃষ্টান্ত হিসেবে দাঁড় করাতে প্রশাসনের সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে নির্দেশ দেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন , সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক কালেক কণ্ঠ আঞ্চলিক প্রতিনিধি মোবারক হোসেন, সদস্য সচিব ও গ্লোবাল টেলিভিশন জেলা প্রতিনিধি সুজন মোল্লা, বাংলা টিভি প্রতিনিধি রিয়াজুল ইসলাম, রাজধানীর টিভির প্রতিনিধি আবুল কালঅম আজাত, নাগরিক সংবাদ প্রতিনিধি হাবিবুর রহমান রাজিব, সংবাদ সারাবেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, এশিয়ান টিভি প্রতিনিধি ইরান হোসেন দৈনিক অধিকার প্রতিনিধি মিলন মাহমুদ, আনন্দ টিভি প্রতিনিধি মোশারব মোল্লা, মুভি বাংলা প্রতিনিধি সানোয়ার হোসেন, ভোরের বাণী প্রতিনিধি মোহাম্মদ মামুন, প্ররতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আতিকুল ইসলাম, নববাণীর প্রতিনিধি কামরুল হাসান, প্রভাতির নিউজ প্রতিনিধি সানাউল্লাহ সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট