1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক খুন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চৌদ্দকাউনিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় জয় সরকার (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর গ্রামজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে। নিহত জয় সরকার ওই গ্রামের জামাল সরকারের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে পূর্বের বিরোধকে কেন্দ্র করে জামাল সরকারের পরিবারের সঙ্গে গ্রামের নান্নু গংদের বিরোধ চলছিল। বেশ কয়েকবার নান্নুর ও তার লোকজন জামালের পরিবারে উপর হামলা চালায়। বুধবার রাতে নান্নু ও বেকু হাসানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী স্কুলসংলগ্ন স্থানে জয়ের ওপর হামলা চালায়। তারা ধারালো দা দিয়ে জয়কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে জয়কে গুরুতর অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরে আলম জিকু বলেন, রাত ৯টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।
নিহতের বাবা জামাল সরকার অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার চাই। আমি থানায় মামলা করব। ঘটনার বিষয়ে জানতে একাধিক বার ফোন করা হলেও অভিযুক্ত নান্নু ও বেকু হাসানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, পূর্ব বিরোধদের জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযোগ পাওয়ার সাথে সাথে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, চলতি বছরের ১১ মে চৌদ্দকাউনিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেকু হাসানের নেতৃত্বে প্রতিপক্ষের আটটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এর আগে ২০২৪ সালের ৭ অক্টোবর একই গ্রুপ বাউল গানের আসরে হামলা চালায়, যাতে একজনের হাতের কবজি বিচ্ছিন্নসহ চারজন আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট