1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল

বড় জয়ে মুশফিকের শততম টেস্ট হয়ে রইল স্মরণীয়

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে
 ক্রীড়া প্রতিবেদক:

ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষেই বড় জয়ের আভাস মিলেছিল। পঞ্চম দিনে কার্টিস ক্যাম্ফারের দীর্ঘ প্রতিরোধে অপেক্ষা কিছুটা বাড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ২১৭ রানের ব্যবধানে জয় তুলে নিয়ে মুশফিকুর রহিমের শততম টেস্ট আরও স্মরণীয় করে তুলেছে স্বাগতিকরা। এর সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে নাজমুল হোসেন শান্তর দল।

রোববার পঞ্চম দিনের খেলা শুরু হয় আয়ারল্যান্ডের ১৮৯ রানে। ক্যাম্ফার ছিলেন ৩৪ রানে এবং অ্যান্ডি ম্যাকব্রেইন ১১ রানে অপরাজিত। দিনের প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। ম্যাকব্রেইনকে ৫৩ বলে ২১ রানে ফিরিয়ে দেন তিনি।

এরপর জর্ডান নেইলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ক্যাম্ফার। দুজন মিলে যোগ করেন ৪৮ রান। নেইল ৩০ রানে আউট হলে চাপ বাড়ে সফরকারীদের ওপর, তবু লড়াই চালিয়ে যান ক্যাম্ফার। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত বাংলাদেশকে অপেক্ষা করতে হয় জয়ের জন্য।

বিরতির পরও ক্যাম্ফারের প্রতিরোধ থামেনি। তবে সঙ্গী পেতে থাকেন না তিনি। গ্যাভিন হোয়ে ৩৭ রান করে ফিরলে শেষ ব্যাটার ম্যাথুউ হ্যাম্পায়ারও বেশিক্ষণ টিকতে পারেননি। ১১৩ ওভার ৩ বলে ২৯১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ২৫৯ বলে ৭১ রানে অপরাজিত থাকেন ক্যাম্ফার। তার ইনিংসে ছিল ৪ চার ও ২ ছক্কা। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও হাসান মুরাদ নেন চারটি করে উইকেট।

এই ম্যাচ মুশফিকুর রহিমের ক্যারিয়ারের মাইলফলক। প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলেন তিনি। প্রথম ইনিংসে করেন ১০৬ এবং দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তার এই আলো ছড়ানো পারফরম্যান্সেই উজ্জ্বল হয়ে ওঠে শততম টেস্ট।

প্রথম ইনিংসে মুশফিক ও লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ তোলে ৪৭৬ রান। জবাবে ২৬৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৯৭ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ফলে আইরিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫০৯ রানের। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ২৯১ রানে থামে সফরকারীদের ইনিংস ঢাকা টেস্টে বড় জয়, সিরিজে হোয়াইটওয়াশ-মুশফিকের শততম টেস্ট হয়ে রইল স্মরণীয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট