1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

৩১ দফা বাস্তবায়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাকারিয়া বাচ্চুর মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, পার্বতীপুরের কৃতি সন্তান ও গণমানুষের নেতা এস এম জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে পার্বতীপুর উপজেলার আমবাড়ী হাট থেকে শোডাউনটি শুরু হয়ে ফুলবাড়ী উপজেলা ছাড়াও পার্বতীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজার ও জনবহুল এলাকাগুলো প্রদক্ষিণ করে। দীর্ঘ র‌্যালি শেষে আমবাড়ী হাটে নিজ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন জাকারিয়া বাচ্চু।
পথিমধ্যে তিনি সাধারণ মানুষের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং এর তাৎপর্য ও বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
গণসংযোগে অংশ নিয়ে এস এম জাকারিয়া বাচ্চু বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়—এটি জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের রূপরেখা। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই প্রতিষ্ঠা পাবে একটি গণতান্ত্রিক, উন্নত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।”

তিনি আরও বলেন,“আমরা জনগণের পাশে আছি, থাকব। তাদের দুঃখ–কষ্ট ভাগ করে নিয়ে অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করাই আমাদের অঙ্গীকার। পার্বতীপুর–ফুলবাড়ীর মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়। সেই পরিবর্তনের পতাকাবাহী হয়ে জনগণের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, বিএনপি নেতা মাহফুজার রহমান মানিক, আজিজার রহমান, ১০নং হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ,সহ গ্রামাঞ্চল থেকে আগত হাজারো নেতাকর্মী ও সমর্থক।
বৃহৎ মোটরসাইকেল বহর এবং নেতাকর্মীদের উৎসবমুখর উপস্থিতিতে পুরো এলাকায় নির্বাচনী আমেজ ও উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট