1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুর পৌরসভায় ২০২৬-‘২৭ অর্থবছরে প্রায় ১১১ কোটি টাকার চ্যালেঞ্জিং চূড়ান্ত বাজেট অনুমোদন বদলগাছী উপজেলায় খাস খাজনা অনিয়ম এর অভিযোগ হামলা স্থগিত করে ফের আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র আজ ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

শিবগঞ্জে বিএনপি প্রার্থী মীর শাহে আলমের মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষের এমপি প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ মিট দ্যা প্রেস অনুষ্ঠানে মিলিত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে অধ্যক্ষ মীর শাহে আলম বলেন,গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে সংবাদকর্মীরা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনগণের বাস্তব চিত্র তুলে ধরবেন—এটাই আমার প্রত্যাশা। তিনি আরও বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ নির্বাচনে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে নতুন দিকনির্দেশনা দিতে পারে।
মীর শাহে আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘আগামীর বাংলাদেশ’ গড়ার রূপরেখা তুলে ধরে বলেন, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষার মানোন্নয়ন ও মৌলিক অধিকার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, মোকামতলা আলাদা উপজেলা ও পৌরসভা গঠনসহ শিবগঞ্জের সার্বিক উন্নয়নে তিনি সচিবালয়ে তদবির করে রাস্তা, স্কুল-কলেজ ও মসজিদ-মাদ্রাসার উন্নয়নে প্রায় শতকোটি টাকার উন্নয়ন বরাদ্দ এনেছেন।
দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সাংবাদিকদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সাংবাদিকরা সত্যের পথে থাকলে গণতন্ত্রকে আর আটকানো যাবে না।
এ সময় তিনি শিবগঞ্জের উন্নয়ন ও অগ্রযাত্রায় দল-মত নির্বিশেষে সবাইকে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মীর শাহে আলম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এতে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট