1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুর পৌরসভায় ২০২৬-‘২৭ অর্থবছরে প্রায় ১১১ কোটি টাকার চ্যালেঞ্জিং চূড়ান্ত বাজেট অনুমোদন বদলগাছী উপজেলায় খাস খাজনা অনিয়ম এর অভিযোগ হামলা স্থগিত করে ফের আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র আজ ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

ক্ষমতায় গেলে রেইনবো নেশন গড়ে তুলবে বিএনপি: ফখরুল

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

ক্ষমতায় গেলে সব জাতি ও সম্প্রদায়কে এক ছাতার নিচে এনে ‘রেইনবো নেশন’ বা বহুত্ববাদী বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকায় বসবাসরত গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব ‘ওয়ানগালা-২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা ওয়ানগালা কমিটি।

আলোচনা সভায় গারো সম্প্রদায়ের সদস্যরা ঐতিহ্যবাহী নাচ-গানের মাধ্যমে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন, সেখানে স্পষ্ট বলা হয়েছে—আমরা একটি রেইনবো নেশন গড়ে তুলব, যেখানে দেশের সব জাতি, ধর্ম ও সম্প্রদায় সমানভাবে অংশগ্রহণের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকার সংরক্ষণে বিএনপি বরাবরই সচেষ্ট ছিল। বেগম খালেদা জিয়া তার ভিশন-২০৩০ কর্মসূচিতে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক অধিদপ্তর ও সাংস্কৃতিক একাডেমি গঠনের অঙ্গীকার করেছিলেন। আমরা ক্ষমতায় এলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য একটি স্বতন্ত্র সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করব এবং ওয়ানগালা উৎসবকে সরকারিভাবে পালনের উদ্যোগ নেওয়া হবে।”

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদ কেবল বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর যে ধারণা দিয়েছিলেন, তার মূল লক্ষ্যই ছিল সব জাতিগোষ্ঠীকে একীভূত করা। গারোসহ অন্যান্য ক্ষুদ্র জনগোষ্ঠীকে আমরা জাতীয় পরিচয়ের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছি।

তিনি আরও বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ—দুটোকেই সমান গুরুত্ব দিয়ে কাজ করবে বিএনপি। আমাদের লক্ষ্য হবে অন্তর্ভুক্তিমূলক একটি বাংলাদেশ গড়া।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট