1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরে মাদ্রাসা প্রতিষ্ঠাতাসহ দু’জনের বিরুদ্ধে কিশোর ছাত্রকে মারধরের গুরুতর অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে
হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের জয়দেবপুর থানাধীন পিরুজালী আলীমপাড়া এলাকায় পিরুজালী মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং অপর একজনের বিরুদ্ধে এক কিশোর ছাত্রকে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের পিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মোঃ সুরুজ আলী (৫৪), পিতা-মৃত মোঃ ইদ্রিস আলী, সাং-পিরুজালী (আলীমপাড়া), জয়দেবপুর, গাজীপুর উল্লেখ করেন, তাঁর ছেলে মোঃ জাহিদ হোসেন (১৫) পূর্বে পিরুজালী মডেল মাদ্রাসার হেফজ বিভাগে অধ্যয়নরত ছিল। পরবর্তীতে ২০২৫ সালের এপ্রিল মাসে তাকে অন্য একটি মাদ্রাসায় ভর্তি করানো হয়।
অভিযোগে বলা হয়, গত ১৪ অক্টোবর ২০২৫ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে জাহিদ রসুল মার্কেট সংলগ্ন পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় ২নং বিবাদী মোঃ আইয়ুব(৪০) তাকে ডাক দিয়ে পিরুজালী মডেল মাদ্রাসার ভবনে তুলে ৩য় তলার ছাদে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিবাদী ১নং মোঃ খোরশেদ দেওয়ান(৪৫) লোহার রড হাতে নিয়ে হাজির হন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদীদ্বয় জাহিদের কাছে জানতে চান সে মাদ্রাসার সাবেক ছাত্র আঃ রহিম (১৭) কে দেখেছে কি না। জাহিদ অস্বীকার করলে বিবাদী খোরশেদ দেওয়ান হাতে থাকা দুই ফুট সাইজের লোহার রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা ও গুরুতর রক্তাক্ত জখম সৃষ্টি করে। মারধরের এক পর্যায়ে জাহিদ মাটিতে পড়ে চিৎকার শুরু করলে আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে তাকে মাদ্রাসার মূল ফটক দিয়ে বের করে দেওয়া হয়।
পরে গুরুতর আহত অবস্থায় ছেলে বাড়ি ফিরে ঘটনা জানালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়স্বজনের সাথে পরামর্শক্রমে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা সময় বিলম্ব হয় বলে জানান অভিযোগকারী।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট