1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় ৪০০ পিস ইয়াবাসহ আটক-১, পলাতক-১ কাল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যানের বক্সে লুকিয়ে ৩২০০ ইয়াবা পাচার! জমকালো আয়োজনে প্রগতি লাইফ ইন্সুরেন্সের মুন্সিগঞ্জ সদর সার্ভিসিং সেলের উদ্বোধন হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন, সচেতনতার ওপর গুরুত্ব গাজীপুর ভাওয়াল রেঞ্জের আওতাধীন ভবানীপুর বিটে সংরক্ষিত বনের জমি দখল করে প্রকাশ্যে পাকা বাড়ি নির্মাণ “নীরব বন বিভাগ” শক্ত অবস্থানে মাদারীপুর জেলা পুলিশ, ২৪ ঘন্টায় এবার গ্রেফতার হলো ২৮ জন আসামী মিঠাপুকুরে বজ্রপাতে নিহত-২, শিশু সহ আহত-১০ নেত্রকোনায় দেড় কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন আমতলীতে বাজার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত উলিপুরে বণিক সমিতির সাথে মতবিনিময় সভা, উন্নয়ন নিয়ে নানা প্রস্তাব লাইন ভেঙে তেল নিতে যাওয়ায় পুলিশ সদস্যকে জরিমানা, জেলা পুলিশের প্রতিবাদ মাদক,সন্ত্রাসী,কিশোরগ্যাং,গোষ্ঠী সন্ত্রাসী বেআইনিদের সাথে আপোষ হবে না-মাদারীপুরের পুলিশ সুপার আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর : শিক্ষামন্ত্রী কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঘোড়াঘাটের ঐতিহাসিক নিদর্শন সুরা মসজিদ জিততে হলে ২৪৮ রান প্রয়োজন বাংলাদেশের ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত শনিবার শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী “সেবার ব্রতে চাকরী”- এই স্লোগানে মাদারীপুরে পুলিশ ট্রেইনি কনষ্টেবল নিয়োগে চলছে কর্মযজ্ঞ

কেরানীগঞ্জে যুবদলের তোরণ ভেঙে পড়ল চলন্ত বাসের সামনে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে যুবদলের স্থাপন করা একটি তোরণ ভেঙে পড়েছে বিআরটিসির চলন্ত যাত্রীবাহী বাসের সামনে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রী ও পথচারীরা।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলী গোলচত্বর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ট্রাফিক পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ভাঙা তোরণের কাঠ-বাঁশ সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়।

সরেজমিনে দেখা যায়, চার লেন সড়কের মাঝের বিভাজক এবং বিপরীত পাশে বাঁশ ও কাঠ দিয়ে তোরণটি নির্মাণ করা হয়েছিল। পচা বাঁশ ও দুর্বল কাঠের ফ্রেম সড়কের ওপর ছড়িয়ে–ছিটিয়ে পড়ে আছে।
বিআরটিসির বাসযাত্রী সুমাইয়া আক্তার বলেন, “গুলিস্তানে যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেছিলাম। হঠাৎ বিশাল আকৃতির তোরণটি ধপ করে সড়কে পড়ে যায়। আঁতকে উঠেছিলাম— অল্পের জন্যই বেঁচে গেছি। রাজনৈতিক অজ্ঞতার কারণে মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে।”

ক্ষোভ প্রকাশ করে ঢাকা কলেজের শিক্ষার্থী তানভীর বলেন, “কদমতলী এলাকায় যেদিকে তাকাই— রাজনৈতিক ব্যানার, পোস্টার, তোরণ! এমনকি রাস্তার মাঝের জায়গাটাও ছেড়ে দেওয়া হয়নি। এগুলো এখন জনদুর্ভোগের প্রতীক।”

ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই) সোনিয়া আক্তার। তিনি বলেন, “তোরণ সরানোর জন্য আগেই দলীয় নেতাদের বলা হয়েছিল, কিন্তু তারা শোনেননি। সম্ভবত পচা বাঁশের কারণে এটি ভেঙে পড়ে। ট্রাফিক পুলিশ ও স্থানীয়দের সহায়তায় কাঠামোটি সরিয়ে ফেলা হয়েছে। সড়কের পাশে কোনো তোরণ নির্মাণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।”

নাম প্রকাশে অনিচ্ছুক যুবদলের এক স্থানীয় নেতা বলেন, “অনেকেই এখন রাজনীতি করছেন শুধু প্রচার আর ব্যানারের প্রতিযোগিতায় নামতে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এসব নিয়ন্ত্রণ না করলে জনগণের ক্ষোভ আরও বাড়বে।”

এ বিষয়ে আগানগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন বলেন, “যেসব জায়গায় ব্যানার বা তোরণ মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি করে, সেগুলো আমরা সরিয়ে নিচ্ছি। ভবিষ্যতে আরও সতর্ক থাকব।”

এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ বলেন, “কয়েক দিন আগেই তোরণ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল। সংশ্লিষ্টরা তা মেনে নিয়েছেন। এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

স্থানীয়রা জানান, রাজনৈতিক তোরণ ও ব্যানার স্থাপনে প্রশাসনের কড়াকড়ি না থাকায় এমন ঝুঁকি বারবার তৈরি হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট