1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে অনেকেই ফিরছে খালি হাতে তালায় স্বল্পমূল্যের ওএমএস’র আটা কিনতে দরিদ্র মানুষের দীর্ঘ লাইন

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম,তালা, সাতক্ষীরা প্রতিনিধিঃ

খাদ্য অধিদপ্তরের আওতাভুক্ত স্বল্প মূল্যের ওএমএস এর আটা কিনতে তালায় দীর্ঘ লাইন পড়ছে। নির্ধারিত দিনের ভোর থেকে বৃদ্ধা নারীসহ গৃহবধুরা লাইনে দাড়াচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়েও অনেকেই আটা না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছে। একই অবস্থা হচ্ছে পুরুষের ক্ষেত্রে-ও। কাজ বাদ দিয়ে আটা কিনতে আসা পুরুষদের অনেকেই ২/৩ ঘন্টা পর পাচ্ছে আড়াই কেজি আটা, অনেকেই তাও না পেয়ে বাড়ি ফিরছে। নিত্যদিনের অমানবিক এই ঘটনায় দরীদ্র জনগোষ্ঠীর মানুষরা চোখে পানি নিয়ে যাবার সময় তা’ দেখে সাধারন মানুষের মানুষরাও আবেগাপ্লুত হয়ে পড়ছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে তালা সদরের ওএমএস ডিলার আনোয়ার হোসেন আনু’র আটা বিতরণ কেন্দ্রে যেয়ে দেখা যায়, বৃদ্ধা ও গৃহবধু সহ প্রায় ৩শ নারীর দীর্ঘ লাইন। তাঁরা সকলেই ২৪টাকা কেজি দরের সরকারি আটা নিতে লাইনে দাড়িয়েছে। এঁদের কারও কোলে দুধের শিশু, কোনও নারী একেবারেই বৃদ্ধা আবার কেউ স্ট্রোকজনিত অসুস্থ্যতায় ঠিকমতো হাটা চলা করতে পারেনা। কমদামে সরকারি ৫ কেজি আটা কেনার জন্য যাওয়া-আসা মিলিয়ে ৩০/৪০ টাকা ভ্যান ভাড়া দিয়ে এই গরম এবং রোদের মধ্যে তাঁরা লাইনে দাড়িয়েছেন।
লাইনে দাড়ানো বৃদ্ধা ছবিরোন বিবি জানান, তিনি ভোর ৬টার সময়ে এখানে এসেছেন। বেলা বাড়ার সাথে সাথে তাঁর মতো আরও শত শত নারী এখানে এসেছে আটা কিনতে। শৃঙ্খলা বজায় রাখেতে ডিলারের কর্মীরা নারীদের লাইনে দাড়িয়ে দিয়েছেন। ছবিরোন বিবিসহ এঁদের মধ্যে অনেকেই ৩/৪ ঘন্টা অপেক্ষা করে ১ঘন্টার বেশি সময় লাইনে দাড়িয়েছেন। সেখানে থাকা আলেয়া বেগম বলেন, তিনি খানপুর থেকে ২০ টাকা ভ্যান ভাড়া দিয়ে এসে লাইনে দাড়িয়েছেন। লাইন থেকে সরে গেলে সে আজ আটা নাও পেতে পারে, একারনে রোদে-গরমে কষ্ট হলেও লাইন ভাংছেন না। এনাদের মতো লাইনে দাড়ানো সকলেই একই অবস্থার শিকার।
এবিষয়ে, ডিলারের প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, তালায় মাথা প্রতি সর্বোচ্চ ৫ কেজি করে ২৪ টাকা মূল্যে বিক্রি করার জন্য সরকারি ভাবে প্রতিদিন ৫০০ কেজি আটা বরাদ্দ রয়েছে। কিন্তু প্রতিদিন দুর-দুরান্ত থেকে শত শত নারী-পুরুষ আটা নিতে আসায় অনেকেই খালি হাতে ফিরে যায়। যেকারনে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সপ্তাহে ৫দিনের মধ্যে ১দিন নারীদের এবং ১দিন পুরুষের আটা দেয়া হচ্ছে। এছাড়া চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় মাথা প্রতি আড়াই কেজি করে আটা দিয়ে অধিক লোককে আটা দেবার চেষ্টা করা হচ্ছে। তারপরও চাহিদা পুরন না হওয়ায় প্রতিদিন লাইনে থাকা নারী ও পুরুষরা ধাক্কাধাক্কি করে আগে আটা নেবার চেষ্টা করে এবং তাতে প্রায়ই ঝগড়া-বিবাদ সৃষ্টি হয়। ঝগড়া ঠেকিয়ে অল্প আটা অধিক লোককে দিতে হিমশিম খেতে হয় কর্মীদের। এবিষয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসার এবং খাদ্য অফিসারের দৃষ্টি আকর্ষন করেছেন।
এবিষয়ে, ওএমএস ডিলার মো. আনোয়ার হোসেন আনু জানান, প্রতিদিন ১০০ লোকের জন্য সরকার ৫০০ কেজি করে আটা বরাদ্দ দিচ্ছে। কিন্তু এই পরিমান আটা প্রয়োজনের তুলনায় খুবই কম। খাদ্য বিভাগের পরামর্শে মাথাপ্রতি ৫ কেজির স্থলে আড়াই কেজি আটা দেয়া হলেও প্রতিদিন দুর-দুরান্ত থেকে আসা প্রায় অর্ধেক সংখ্যক বৃদ্ধ ও দরিদ্র নারী-পুরুষ অমানবিক কষ্ট সহ্য করে খালি হাতে ফিরে যান, যা’ চরম অমানবিক। একারনে তিনি তালা উপজেলা সদরে আটা বরাদ্দে পরিমান বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান।
এবিষয়ে তালা উপজেলা খাদ্য কর্মকর্তা গাজী মাজহারুল আনোয়ার বলেন, তালা সদরে যে পরিমান আটার চাহিদা রয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। তিনি বলেন, মাথা প্রতি ৫ কেজি করে আটা দেবার কথা থাকলেও অধিক জনসংখ্যা বিবেচনা করে আড়াই কেজি করে দেয়া হচ্ছে। কিন্তু তাতেও চাহিদা পুরন না হওয়ায় প্রতিদিন শতাধিক দরিদ্র মানুষ দীর্ঘ সময় কষ্ট করার পর খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছে। এবিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে তিনি জানান।
শাহাপুর গ্রামের রাজমিস্ত্রি আব্দুস সবুর জানান, এলাকায় মানুষের তেমন কাজ নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের বাইরে থাকায় ঘরে ঘরে তীব্র অভাব-অনটন চলছে। যে কারনে মানুষ প্রতিদিন অর্ধেক দামের সরকারি আটা কেনার জন্য এখানে ভোর থেকে লাইনে দাড়াচ্ছে। এরপরও অনেকেই আটা না পেয়ে খালি হাতে ফিরে যাওয়ার ঘটনায় তিনি আটার পরিমান বেশি করে বরাদ্দের জন্য সরকারের কাছে অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট